
আইসিসি নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে
আইসিসি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গাজা উপত্যকায় মানবতাবিরোধী অপরাধের আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
আইসিসির সিদ্ধান্ত ও পটভূমি
টাইমস অব ইসরায়েল এ সিদ্ধান্তকে “লিগ্যাল বোম্বশেল” হিসেবে উল্লেখ করেছে। আইসিসির প্রাক-বিচার চেম্বার ১-এর তিন বিচারক সর্বসম্মতিক্রমে এই পরোয়ানা জারি করেছেন। আদালতের প্রধান কৌঁসুলি করিম খান গত মে মাসে নেতানিয়াহু এবং গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারির অনুরোধ জানান।
ইসরায়েলের চ্যালেঞ্জ প্রত্যাখ্যান
দখলদার ইসরায়েল করিম খানের অনুরোধের বৈধতা চ্যালেঞ্জ করেছিল। তবে আইসিসি এই চ্যালেঞ্জ প্রত্যাখ্যান করে পরোয়ানা জারির সিদ্ধান্ত নেয়।
অভিযোগের সময়কাল ও বিবৃতি
আইসিসি জানিয়েছে, ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে ২০২৪ সালের ২০ মে পর্যন্ত সময়কালে গাজা উপত্যকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের জন্য এই দুই নেতার বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে।
প্রতিক্রিয়া ও সম্ভাব্য প্রভাব
বিশ্লেষকরা বলছেন, এই পরোয়ানা আন্তর্জাতিক রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে এবং ইসরায়েলের মিত্র দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরও জটিল হয়ে উঠতে পারে। মানবাধিকার সংগঠনগুলো এই পদক্ষেপকে ন্যায়বিচারের অগ্রগতি হিসেবে দেখছে।
বিস্তারিত জানতে আমাদের সঙ্গে থাকুন।
শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, এমন দাবি মিথ্যা বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। সামাজিক যোগাযোগমাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের নামে ছড়িয়ে পড়া খবরটি সঠিক নয়। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প এমন কোনো মন্তব্য করেননি।
এএফপি বুধবার এক প্রতিবেদনে জানায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে যে, ট্রাম্প একটি সাক্ষাৎকারে বলেছেন, ‘শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী।’ তবে ওই সাক্ষাৎকারে এমন কোনো কথা বলেননি ট্রাম্প। নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট বাংলাদেশ প্রসঙ্গেও কোনো মন্তব্য করেননি।
ফেসবুকে একটি ভুয়া পোস্টে দাবি করা হয়, ট্রাম্প পডকাস্ট সাক্ষাৎকারে বলেছেন, ‘যেহেতু শেখ হাসিনা পদত্যাগ করেননি, তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী।’ এই পোস্টে একটি ছবি যোগ করা হয়েছিল, যেখানে ট্রাম্প প্যাট্রিক বেট-ডেভিডের সঙ্গে পডকাস্টে বসে কথা বলছেন, এবং ছবির ওপর বাংলায় লেখা ছিল, ‘আমি মনে করি হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী।’
এএফপির প্রতিবেদনে আরও জানানো হয়েছে, এমন ভুয়া দাবি একাধিক পোস্টে প্রচারিত হয়েছে, যা বিভ্রান্তি সৃষ্টি করছে।


