
হোসেনপুরে প্রাইভেট কার দুর্ঘটনা।হোসেনপুর-কিশোরগঞ্জ মহাসড়কের দাপুনিয়া নয়াপাড়া এলাকায় প্রাইভেট কারের চাপায় সখিনা আক্তার (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সখিনা হোসেনপুর উপজেলার ডাহরা গ্রামের বাসিন্দা এবং হাছেন আলীর স্ত্রী।
পুলিশ জানায়, হোসেনপুর থেকে কিশোরগঞ্জগামী একটি প্রাইভেট কার দাপুনিয়া নয়াপাড়া এলাকায় পৌঁছালে সখিনা আক্তারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মাহবুব জানান, দুর্ঘটনার পর ঘাতক প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে এবং চালক উজ্জলকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
কিশোরগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন
নান্দাইলে সাবেক চেয়ারম্যান ও মেয়রসহ আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেফতার
ময়মনসিংহের নান্দাইলে যৌথবাহিনীর অভিযানে সাবেক উপজেলা চেয়ারম্যান, সাবেক পৌর মেয়রসহ আওয়ামী লীগের ৭ নেতাকর্মীকে ময়মনসিংহ বিএনপি কার্যালয় ভাঙচুর মামলায় গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে তাদের জেলহাজতে পাঠানো হয়।
জানা গেছে, মঙ্গলবার রাতে গৌরীপুর, ঈশ্বরগঞ্জ ও নান্দাইল উপজেলার দায়িত্বে থাকা মেজর নাঈম হাসানের নেতৃত্বে সেনাবাহিনীর একটি বিশেষ টিম এবং নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ ফরিদ আহমেদসহ যৌথবাহিনী উপজেলার পৌর সদরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় নাশকতা এবং অরাজকতা সৃষ্টির পরিকল্পনা করা ৭ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন: নান্দাইলের সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান, সাবেক পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি রফিক উদ্দিন ভূইয়া, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সারোয়ার জাহান জনি, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও সাবেক ছাত্রলীগ নেতা মনিরুল ইসলাম নাঈম, পৌর আওয়ামী লীগের সদস্য জহিরুল ইসলাম, আওয়ামী লীগের সক্রিয় কর্মী চান মিয়া এবং আনিছ মিয়া।
মেজর নাঈম হাসান বলেছেন, “দেশে নাশকতা সৃষ্টিকারী এবং অরাজকতা-নৈরাজ্য সৃষ্টির পরিকল্পনাকারী যেই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সহনশীল ও সহযোগিতামূলক মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানাচ্ছি।”
এই খবরটি শেয়ার করুন এবং আপনার মতামত আমাদের জানাতে মন্তব্য করুন।
কুকুরের কামড়ে শিশুর প্রাণহানি
কুকুরের কামড়ে শিশুর প্রাণহানি কিশোরগঞ্জের নিকলীতে কুকুরের কামড়ে মো. জয় নামে ১২ বছর বয়সি এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কুর্শা নয়াহাটি গ্রামের ছোট বিল হাওড়ে এই দুঃখজনক ঘটনা ঘটে।
জয় কুর্শা গ্রামের মৃত জুয়েল মিয়ার সন্তান। জানা যায়, ছোট বিল হাওড়ের একটি হাঁসের খামারে কাজ করতে যাওয়ার পথে একটি পাগলা কুকুর হঠাৎ করে তার ওপর আক্রমণ চালায়। কুকুরের আক্রমণে গুরুতর আহত জয়কে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। কুকুরের কামড়ে শিশুর প্রাণহানি
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সজীব ঘোষ জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু ঘটে। এ ঘটনার পর এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
ছাত্র-জনতার ওপর ২৮ রাউন্ড গুলি চালানো যুবলীগ কর্মী গ্রেপ্তার
কিশোরগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত
কিশোরগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন, কিশোরগঞ্জে পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে আহত এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. গোলাম মোস্তফা।কিশোরগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন ।
নিহত ব্যক্তি মো. জুলহাস মিয়া (৬০) শহরের বত্রিশ এলাকার বাসিন্দা ও আব্দুল গফুর মিয়ার ছেলে। এ ঘটনায় তার ছোট ভাই মো. রুবেল মিয়া (৩৬) পুলিশি হেফাজতে রয়েছে।
ঘটনার বিবরণ
ওসি জানান, পারিবারিক বিরোধের জেরে গত ৩ ডিসেম্বর দুপুরে রুবেল মিয়া ধারালো ছুরি দিয়ে বড় ভাই জুলহাস মিয়ার পেটে আঘাত করেন। গুরুতর অবস্থায় জুলহাসকে প্রথমে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তিনদিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার সকালে তার মৃত্যু হয়।
গ্রেপ্তার ও তদন্ত
ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় রুবেল মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। ওসি মোস্তফা বলেন, “আদালতে হাজির করার পর বিচারকের নির্দেশে রুবেলকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।”
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের মতে, পারিবারিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে বিরোধ ছিল, যা ঘটনার সূত্রপাত হতে পারে। হত্যাকাণ্ডের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এ ধরনের মর্মান্তিক ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।


