
খালেদা জিয়ার সঙ্গে তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টার
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান,হুমায়ুন কবীর খালেদা জিয়া দেশনায়ক তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর।
শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবনে পৌঁছান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদমর্যাদাধারী এই নেতা।
সাক্ষাৎ শেষে হুমায়ুন কবীর বলেন, “আমি মূলত মমতাময়ী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর নিতে গিয়েছিলাম।”
তিনি আরও বলেন, যদিও বেগম খালেদা জিয়া অসুস্থ, তবে তার মনোবল অটুট রয়েছে। “তিনি গর্বিত, কারণ জনগণ ঐক্যবদ্ধভাবে নিষ্ঠুর স্বৈরাচার হাসিনার পতন ঘটানোর জন্য সংগ্রাম করছে,” যোগ করেন হুমায়ুন কবীর।
হুমায়ুন কবীর বলেন, “দেশের মানুষ তাকে গণতান্ত্রিক সংগ্রামের প্রতীক হিসেবে বিবেচনা করে, এবং স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে সংগ্রামে তিনিই ছিলেন দেশবাসীর অনুপ্রেরণা।”
উল্লেখ্য, দীর্ঘ প্রায় ১৫ বছর পর গত ৯ নভেম্বর, শনিবার লন্ডন থেকে দেশে ফিরে আসেন হুমায়ুন কবীর। আওয়ামী লীগ সরকার তাকে দেশে ফিরতে না দেওয়ার পেছনে একটি কারণ ছিল, তিনি পতিত স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে বিশ্বব্যাপী জনমত গঠন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।
কুকুরের কামড়ে শিশুর প্রাণহানি কিশোরগঞ্জের নিকলীতে কুকুরের কামড়ে মো. জয় নামে ১২ বছর বয়সি এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কুর্শা নয়াহাটি গ্রামের ছোট বিল হাওড়ে এই দুঃখজনক ঘটনা ঘটে।
জয় কুর্শা গ্রামের মৃত জুয়েল মিয়ার সন্তান। জানা যায়, ছোট বিল হাওড়ের একটি হাঁসের খামারে কাজ করতে যাওয়ার পথে একটি পাগলা কুকুর হঠাৎ করে তার ওপর আক্রমণ চালায়। কুকুরের আক্রমণে গুরুতর আহত জয়কে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। কুকুরের কামড়ে শিশুর প্রাণহানি
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সজীব ঘোষ জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু ঘটে। এ ঘটনার পর এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।


