আগামী তিন দিনের তাপমাত্রা কেমন থাকবে?

প্রকাশিত: 9:55 PM, January 3, 2025

আগামী তিন দিনের তাপমাত্রা দিন ও রাতের তাপমাত্রা কমে যাওয়ায় সারা দেশে শীতের অনুভূতি বেড়েছে। এর সঙ্গে ঘন কুয়াশার কারণে সূর্যের দেখা মিলছে না। তবে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে, আগামী তিন দিনে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, যা শীতের তীব্রতা কিছুটা কমাবে।

গতকাল বৃহস্পতিবার (২ জানুয়ারি) আগামী তিন দিনের তাপমাত্রা সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার জন্য প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়ার বিস্তারিত পূর্বাভাস:

বৃহস্পতিবার (২ জানুয়ারি)
সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে আংশিক মেঘলা আকাশের সঙ্গে শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে, যা বিমান চলাচল, নদীপথ এবং সড়ক যোগাযোগে সাময়িক বিঘ্ন ঘটাতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে, আর দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তবে ঘন কুয়াশার কারণে দিনে শীতের অনুভূতি বজায় থাকতে পারে।

শুক্রবার (৩ জানুয়ারি)
সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়া শুষ্ক এবং আংশিক মেঘলা থাকতে পারে। মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশার প্রভাব থাকবে। এতে বিমান, নদী ও সড়কপথে যোগাযোগ সাময়িক বিঘ্নিত হতে পারে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়বে, তবে দিনের বেলা কুয়াশার কারণে শীত অনুভূত হতে পারে।

শনিবার (৪ জানুয়ারি)
সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে আবহাওয়া একই রকম থাকবে। মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার পাশাপাশি রাত ও দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে দিনের বেলা ঘন কুয়াশার কারণে শীতের প্রভাব অব্যাহত থাকতে পারে।

দীর্ঘমেয়াদি পূর্বাভাস:

পরবর্তী পাঁচ দিনের মধ্যে দেশের উত্তরাঞ্চলে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে তাপমাত্রা আবার হ্রাস পেতে পারে।

কেরোসিন ও ডিজেলের দাম কমেছে, অপরিবর্তিত পেট্রোল ও অকটেন