https://www.effectivecpmnetwork.com/iaby930p4?key=6afc5158429eeea2b49232e9ee38eda7
অনলাইন ডেস্ক: মার্কিন সিনেট মার্কিন নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ও প্রতিনিধি পরিষদের আসনগুলিতে বাংলাদেশি বংশোদ্ভূত ছয় প্রার্থী ডেমোক্র্যাট ও রিপাবলিকান দলের পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, যার মধ্যে পাঁচজনই রেকর্ড সৃষ্টি করে জয় লাভ করেছেন। এই বিজয়ী পাঁচ প্রার্থীর মধ্যে একজন রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে জয় পেয়েছেন, আর বাকি চারজন ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিসেবে জয়লাভ করেছেন।
জর্জিয়ার ডিস্ট্রিক্ট-৫ থেকে চতুর্থবারের মতো সিনেটর হয়েছেন কিশোরগঞ্জের সন্তান শেখ রহমান, যিনি রিপাবলিকান প্রার্থী লিসা বাডেজের চেয়ে দ্বিগুণ ভোটে বিজয়ী হয়েছেন। একই অঙ্গরাজ্যে, নোয়াখালীর সন্তান নাবিলা ইসলাম প্রথম মুসলিম নারী হিসেবে সিনেটর নির্বাচিত হয়েছেন, ৪৬,২৩১ ভোট পেয়ে রিপাবলিকান প্রার্থী গ্রেগরি হাওয়ার্ডকে পরাজিত করেন, যিনি পেয়েছেন ৩৭,৮৬৭ ভোট।
কানেক্টিকাট ডিস্ট্রিক্ট-৪ থেকে চাঁদপুরের সন্তান মাসুদুর রহমান ৩৩,০০০ এর বেশি ভোট পেয়ে গত ৫০ বছরে সর্বোচ্চ ভোট পাওয়ার রেকর্ড গড়েছেন, যেখানে তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী স্টিভেন কিং পেয়েছেন ১৮,০০০ ভোট। তিনি এ অঙ্গরাজ্যের ৩৬ জন সিনেটরের মধ্যে প্রথম বাংলাদেশি-আমেরিকান।
নিউজার্সিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন নুরুন নবী। তিনি জানান, চারবারের নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের পরাজিত করার পর এবার আর কোনো প্রার্থী তার বিরুদ্ধে দাঁড়াননি। তিনি মানবিক সম্পর্ক, মানুষের বিনোদন এবং আদালত–সম্পর্কিত বিষয়ে তিন বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
অন্যদিকে নিউ হ্যাম্পশায়ারের স্টেট হাউস অব রিপ্রেজেনটেটিভ পদে রিপাবলিকান দলের প্রার্থী হিসেবে ষষ্ঠবারের মতো নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আবুল বি খান।