চোখে ছররা গুলির আঘাত, অন্ধ হওয়ার আশঙ্কা

প্রকাশিত: 10:54 AM, November 8, 2024
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: কিশোরগঞ্জের চোখে ছররা গুলির আঘাত মো. ইয়াসিন আরাফাত ছাত্র-জনতার আন্দোলনের সময় বাঁ চোখে ছররা গুলির আঘাতে অন্ধ হওয়ার শঙ্কায় আছেন। দেশের চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে যাওয়ার পরামর্শ দিয়েছেন,চোখে ছররা গুলির আঘাত কিন্তু অর্থের অভাবে তাঁর পক্ষে তা সম্ভব হচ্ছে না। ইয়াসিন হোসেনপুর পৌরসভার পশ্চিম দ্বিপেশ্বর এলাকার মো. রতন মিয়ার ছেলে এবং পৌর শহরে চাল-কুঁড়ার ব্যবসা করেন। ইয়াসিন জানান, গত ৪ আগস্ট জেলা শহরের পুরান থানার কাছে তাজ রেস্টুরেন্টের সামনে পুলিশের ছররা গুলি তাঁর চোখ, পেট ও পিঠে লাগে। অন্য জায়গা থেকে গুলি বের করা গেলেও বাঁ চোখে একটি গুলি রয়ে গেছে, যার কারণে তিনি এখন বাঁ চোখে দেখতে পান না এবং ডান চোখেও সমস্যা হচ্ছে। দ্রুত অপারেশন করা না গেলে ডান চোখও অন্ধ হওয়ার ঝুঁকিতে রয়েছে। ইয়াসিনের স্ত্রী পৌষা আক্তার বলেন, চিকিৎসায় ইতিমধ্যে লাখ টাকা খরচ হয়েছে, এবং বাঁ চোখে কিছুই দেখতে পান না ইয়াসিন। নিয়মিত ড্রপ ব্যবহার না করলে ডান চোখেও লালচে হয়ে ব্যথা হয়। এ বিষয়ে হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মণ্ডল বলেন, ‘আহতদের তালিকায় ইয়াসিনকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং আমরা অবশ্যই তাঁর চোখের চিকিৎসাসহ প্রশাসনিক সব ধরনের সহায়তা প্রদান করব।’

আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বিশ্বকাপ বাছাইয়ের নভেম্বরের দুই ম্যাচের জন্য ২৮ সদস্যের দল ঘোষণা করেছেন। এই দলে গোলকিপার হিসেবে ফিরেছেন এমিলিয়ানো মার্তিনেজ। তবে আক্রমণভাগ থেকে বাদ পড়েছেন পাওলো দিবালা। প্রথমবারের মতো আর্জেন্টিনা জাতীয় দলে ডাক পেয়েছেন ভ্যালেন্সিয়ার মিডফিল্ডার এনজো বারেনেচিয়া।

দক্ষিণ আমেরিকার আঞ্চলিক বাছাইয়ে আর্জেন্টিনা ১৫ নভেম্বর আসুনসিওনে প্যারাগুয়ের মুখোমুখি হবে। এর চার দিন পর বুয়েনস এইরেসে পেরুর বিপক্ষে খেলবেন লিওনেল মেসিরা।

অক্টোবরে আর্জেন্টিনা ভেনেজুয়েলা ও বলিভিয়ার বিপক্ষে খেললেও এমিলিয়ানো মার্তিনেজ নিষেধাজ্ঞার কারণে অনুপস্থিত ছিলেন। সেপ্টেম্বরে চিলির বিপক্ষে অসদাচরণের জন্য কনমেবল তাঁকে নিষিদ্ধ করেছিল। এবার প্যারাগুয়ে ও পেরুর বিপক্ষে ম্যাচের জন্য তিনি ফিরেছেন। ম্যানচেস্টার ইউনাইটেডের আলেহান্দ্রো গারনাচোও হাঁটুর চোট কাটিয়ে দলে ফিরেছেন।

প্রথমবারের মতো দলে ডাক পাওয়া ২৩ বছর বয়সী বারেনেচিয়া বর্তমানে অ্যাস্টন ভিলা থেকে ধারে ভ্যালেন্সিয়ায় খেলছেন। স্প্যানিশ ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ৭ ম্যাচে ১ গোল করেছেন তিনি।

কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা শীর্ষে রয়েছে, আর দ্বিতীয় স্থানে থাকা কলম্বিয়ার সংগ্রহ ১৯ পয়েন্ট।

আর্জেন্টিনা দলে ফিরলেন মার্তিনেজ, বাইরে রইলেন দিবালা