ভারত থেকে দেশে আসবে ৯১,০০০ টন চাল

প্রকাশিত: 10:44 AM, November 9, 2024

অনলাইন ডেস্ক: দেশের বাজারে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে চাল আমদানির অনুমতি এবং সম্পূর্ণ শুল্ক প্রত্যাহার করেছে সরকার।ভারত থেকে দেশে আসবে সম্প্রতি খাদ্য মন্ত্রণালয় এই শুল্ক প্রত্যাহার করে চাল আমদানির অনুমতি প্রদান করেছে, যার পর হিলি স্থলবন্দরের আমদানিকারকরা প্রস্তুতি নিতে শুরু করেছেন। ইতোমধ্যে খাদ্য মন্ত্রণালয় থেকে হিলি বন্দরের ১৩ জন আমদানিকারক প্রায় ৯১ হাজার টন চাল আমদানির অনুমতি পেয়েছেন।

জানা গেছে,ভারত থেকে দেশে আসবে ইমপোর্ট পারমিট পাওয়ার পর এই চাল আমদানি করবেন ব্যবসায়ীরা। ভারত থেকে আমদানিকৃত এই চাল আগামী সপ্তাহে বাজারে আসতে পারে।ভারত থেকে দেশে আসবে শুক্রবার (৮ নভেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের উপসহকারী উদ্ভিদ সঙ্গনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী।

এদিকে হিলি বন্দরের স্থানীয় বাজারে দেখা যায়, দেশি চালের দাম বেশ চড়া। সব ধরনের চালের দাম কেজিতে দুই থেকে তিন টাকা বেড়েছে। শুক্রবার হিলি বাজারে আটাশ জাতের চাল কেজিতে ৫৮ টাকায় বিক্রি হচ্ছে, যা ছিল ৫৬ টাকা। এছাড়া সম্পা কাটারি চাল কেজিতে তিন টাকা বেড়ে ৬৮ টাকায় এবং স্বর্ণা-৫ চাল কেজিতে ৪৮ টাকা, জিরাশাইল চাল ৬৬ টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা আশা করছেন, আমদানি শুরু হলে দাম কিছুটা কমতে পারে।

হিলি বন্দরের এক আমদানিকারক জানান, সরকার চাল আমদানির অনুমতি দেওয়ার পর তারা আমদানির প্রস্তুতি নিচ্ছেন। তবে নির্ধারিত সময়সীমা খুবই কম, কারণ চালগুলো আগামী ১২ ডিসেম্বরের মধ্যে বাজারজাত করতে হবে। এছাড়াও কিছু নির্দেশনা রয়েছে; যেমন আমদানিকৃত চাল যে প্যাকেটে থাকবে, তা-ই বাজারে বিক্রি করতে হবে এবং প্রতিদিনের আমদানি, বিক্রি ও মজুদের তথ্য স্থানীয় খাদ্য অফিসে জমা দিতে হবে।

এ বিষয়ে হিলি বন্দরের উপসহকারী উদ্ভিদ সঙ্গনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী বলেন, “চাল আমদানির জন্য ইমপোর্ট পারমিট এখনো কেউ পায়নি। পারমিট পেলে আমদানিকারকরা চাল আমদানি করতে পারবেন।”

ব্যাটারিচালিত রিকশাচালক বিক্ষোভ