
প্রথমবার ৯৪ হাজার ডলার অতিক্রম করল বিটকয়েন: ট্রাম্পের কোম্পানি এবং ক্রিপ্টো ট্রেডিং ফার্মের অধিগ্রহণের খবরের প্রভাব।
প্রথমবারের মতো ৯৪ হাজার ডলার বিটকয়েন মূল্যসীমা অতিক্রম করেছে বিটকয়েন, জনপ্রিয় এই ক্রিপ্টোকারেন্সি। ধারণা করা হচ্ছে, ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যম কোম্পানি ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ (টিএমটিজি) ক্রিপ্টো ট্রেডিং ফার্ম বাক্টের সঙ্গে চুক্তির আলোচনা বাজারে আসতেই বিটকয়েনের মূল্য বৃদ্ধির ঘটনা ঘটেছে।
বিশ্বের সবচেয়ে বৃহত্তম এবং পরিচিত ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন চলতি বছরে দ্বিগুণের বেশি বৃদ্ধি পেয়েছে। বুধবার এশীয় সময় অনুযায়ী বিটকয়েন ৯২,১০৪ ডলারে লেনদেন হচ্ছিল, যখন আগের সেশনের শেষে এর মূল্য ৯৪,৭৮ ডলার স্পর্শ করেছিল।
ফিন্যান্সিয়াল টাইমসের রিপোর্ট অনুযায়ী, ট্রাম্পের মালিকানাধীন প্রতিষ্ঠান টিএমটিজি ক্রিপ্টো ট্রেডিং ফার্ম বাক্ট অধিগ্রহণের জন্য চুক্তি করতে যাচ্ছে, যা বিটকয়েনের বাজারে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে।
৫ নভেম্বরের মার্কিন নির্বাচনের পর থেকেই ক্রিপ্টোকারেন্সি বাজারে দ্রুত উত্থান ঘটেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ট্রাম্প প্রশাসনের সমর্থনে ডিজিটাল সম্পদের জন্য বন্ধুত্বপূর্ণ নীতিমালা আসতে পারে, যা বিটকয়েনের মূল্য আরও বৃদ্ধি করতে পারে।
কয়েনজেকোর তথ্য অনুযায়ী, বর্তমানে গ্লোবাল ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মূল্য ৩ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে, যা একটি নতুন রেকর্ড।
আগরতলায় বন্ধ রয়েছে বাংলাদেশের ভিসা ও কনস্যুলার সেবা।
আগরতলায় বন্ধ রয়েছে বাংলাদেশের ভিসা ও কনস্যুলার সেবা।ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে হামলার পর ভিসা ও কনস্যুলার সেবা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনের দূতালয় প্রধান মো. আল আমীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, “নিরাপত্তার অভাবজনিত পরিস্থিতিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনের ভিসা ও কনস্যুলার সেবা কার্যক্রম বন্ধ থাকবে।”
সোমবার, বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর গ্রেপ্তারের প্রতিবাদে হিন্দু সংঘর্ষ সমিতি নামের। একটি সংগঠন সহকারী হাই কমিশনের সামনে একটি সভা আয়োজন করে। সভা শেষে সংগঠনের ছয়জনের একটি প্রতিনিধি দল স্মারকলিপি জমা দিতে কার্যালয়ে প্রবেশ করে।
বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী, এ সময় বাইরে থাকা কিছু ব্যক্তি বাংলাদেশ সহকারী হাই কমিশন কার্যালয়ে প্রবেশ করে।বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলে এবং কার্যালয়ের সাইনবোর্ড ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
পরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ ঘটনাকে “গভীর দুঃখজনক” বলে উল্লেখ করে জানায়।“কূটনৈতিক ও কনস্যুলার স্থাপনাকে কোনো অবস্থাতেই লক্ষ্যবস্তু করা উচিত নয়। সরকার নয়া দিল্লি ও অন্যান্য জায়গায় বাংলাদেশ মিশনগুলোর নিরাপত্তা বাড়িয়েছে।”

