
আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে গফরগাঁও সালটিয়া বাজার ঘুরে দেখা গেছে, গফরগাঁওয়ে লেবুর দাম ১৫০ প্রতিকেজি লেবু ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।
ক্রেতা মোঃ সিরাজুল হক জানান, গত ১৫-২০ বছরে তিনি কখনো লেবু কেজি দরে বিক্রি হতে দেখেননি।
দোকানদার মোঃ রতন বলেন, “আমাদেরকে চড়া দামে লেবু কিনতে হচ্ছে, ফলে দাম ক্রমাগত বাড়ছে। তবে অন্যান্য সবজির দাম কমে গেছে। এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় সবজির আমদানি বেড়েছে।”
আওয়ামী লীগ সরকার ক্ষমতা থেকে সরে যাওয়ার সাত মাস পার হলেও কিশোরগঞ্জের শহিদ সৈয়দ নজরুল মেডিকেল কলেজ হাসপাতালের টিকিটে এখনো মুজিববর্ষের লোগো ব্যবহার করা হচ্ছে, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জুলাই বিপ্লবে অংশ নেওয়া ছাত্র-জনতা। তাদের অভিযোগ, স্বৈরাচারী সরকার বিদায় নিলেও এখনো বিভিন্ন অফিস-আদালতে তাদের প্রভাব রয়ে গেছে। মঙ্গলবার হাসপাতালের জরুরি বিভাগের টিকিটেও মুজিববর্ষের লোগো দেখা গেছে। সৈয়দ নজরুল মেডিকেল হাসপাতাল
হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, আগের ছাপানো বিপুল পরিমাণ টিকিট এখনো অবশিষ্ট থাকায় তা বাতিল করা সম্ভব হয়নি। পাশাপাশি নতুন টিকিট ছাপানোর অনুমতিও মেলেনি, যার ফলে পুরোনো টিকিট ব্যবহার করতে বাধ্য হচ্ছেন তারা। সৈয়দ নজরুল মেডিকেল হাসপাতাল
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ইকরাম হোসেন এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন, অবিলম্বে সৈয়দ নজরুল মেডিকেল হাসপাতালসহ যেসব প্রতিষ্ঠানে মুজিববর্ষের লোগো এখনো ব্যবহৃত হচ্ছে, তা পরিবর্তন করতে হবে।
এ বিষয়ে হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক হেলিস রঞ্জন সরকার জানান, বিষয়টি ইতোমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
কিশোরগঞ্জে জন্মের আধা ঘণ্টা পরেই মারা গেল জোড়া মাথার শিশু
অনলাইন ডেস্ক:কিশোরগঞ্জে জন্মের আধা ঘণ্টা পরেই মারা গেল জোড়া মাথার শিশু।কিশোরগঞ্জে এক গৃহবধূর গর্ভে জন্ম নেয় জোড়া মাথার একটি কন্যাশিশু, কিন্তু শারীরিক জটিলতার কারণে জন্মের মাত্র আধা ঘণ্টা পর শিশুটি মারা যায়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শিশুটির মাথা দুটি হলেও শরীর, হাত এবং পা একটি করে ছিল।
শুক্রবার রাত ১০টার দিকে জেলা শহরের শোলাকিয়া এলাকার পপুলার মাল্টিকেয়ার হাসপাতালে শিশুটির জন্ম হয়। অবস্থার অবনতি হওয়ায় রাত সাড়ে ১০টার দিকে তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক সজীব ঘোষ পরীক্ষা করে শিশুটিকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক মো. হেলাল উদ্দিন।
পপুলার মাল্টিকেয়ার হাসপাতালের পরিচালক ডা. মো. এরশাদ আহসান জানান, জেলার করিমগঞ্জ উপজেলার দেহুন্দা ইউনিয়নের ভাটিয়া মোড়লপাড়া এলাকার রাজমিস্ত্রি মো. অলিউল্লাহর স্ত্রী সুমাইয়া আক্তার (৩৮) শুক্রবার রাত নয়টার দিকে হাসপাতালে ভর্তি হন। পরীক্ষা-নিরীক্ষার পর রাত ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি বিশেষজ্ঞ ডা. মোবাররা আকতার জাকারিয়া তাঁর সিজার করেন। ভর্তির সময়ই রোগীর অবস্থা জটিল ছিল। কিশোরগঞ্জে জন্মের আধা ঘণ্টা পরেই মারা গেল জোড়া মাথার শিশু।
এরশাদ আহসান আরও বলেন, শিশুটি জন্মের পর শ্বাসকষ্টজনিত জটিলতা দেখা দেওয়ায় কিছুক্ষণ অক্সিজেন দেওয়া হয়। পরে অবস্থার কিছুটা উন্নতি হলে সৈয়দ নজরুল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে সেখানে পৌঁছানোর আগেই শিশুটির মৃত্যু হয়। পরিবার জানিয়েছে, শনিবার সকাল ১০টায় গ্রামের কবরস্থানে শিশুটিকে দাফন করা হয়েছে।
শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হেলাল উদ্দিন প্রথম আলোকে জানান, জিনগত সমস্যার কারণে এ ধরনের শিশুর জন্ম হতে পারে। তাই প্রত্যেক প্রসূতিকে গর্ভধারণের ২০ সপ্তাহের মধ্যে পরীক্ষা করানো উচিত।


