“ব্যাটারিচালিত রিকশাচালক বিক্ষোভ”

প্রকাশিত: 11:51 AM, November 21, 2024

আজও রাজধানীতে ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ, সৃষ্টি হয়েছে তীব্র যানজট ও ভোগান্তি

https://www.effectivecpmnetwork.com/iaby930p4?key=6afc5158429eeea2b49232e9ee38eda7

রাজধানীতে আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারিচালিত রিকশাচালক বিক্ষোভ, যা যানজটের সৃষ্টি করেছে এবং ঢাকাবাসীর চলাচলে ব্যাপক ভোগান্তি তৈরি করেছে। বৃহস্পতিবার সকালে আগারগাঁও, কল্যাণপুর, গাবতলী, টেকনিক্যাল, মহাখালী, মোহাম্মদপুর, পল্লবী ও ডেমরা এলাকায় তারা সড়ক অবরোধ করেন।

সরেজমিনে দেখা যায়, মহাখালী রেল ক্রসিং, কল্যাণপুর, আগারগাঁও ও পল্লবী এলাকায় ব্যাটারিচালিত রিকশাচালকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। তাদের আন্দোলন মিরপুর-১০ নম্বরে জড়ো হওয়ার পরিকল্পনা রয়েছে। গাবতলীর প্রবেশমুখে এই বিক্ষোভের কারণে যানবাহন ঢাকায় প্রবেশ ও বের হওয়া সম্ভব হচ্ছে না।

তেজগাঁও জোনের সহকারী কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান জানান, সকাল ১০:৩০ টার দিকে মহাখালী বাস স্ট্যান্ড ও রেলগেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন রিকশাচালকরা, যার ফলে ওই এলাকায় যান চলাচল সীমিত হয়ে যায়। পুলিশ ব্যাটারিচালিত রিকশাচালক বিক্ষোভকারীদের সড়ক থেকে সরে যেতে অনুরোধ করছে।

এ বিষয়ে ট্রাফিক-মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ইয়াসিনা ফেরদৌস জানান, আজ সকাল থেকে আগারগাঁও, কল্যাণপুর ও পল্লবীতে ব্যাটারিচালিত রিকশাচালকরা রাস্তায় নেমে আন্দোলন করছেন। তারা মিরপুর-১০ নম্বরে একত্রিত হয়ে আন্দোলন করবেন বলে জানা গেছে।

গতকালও যাত্রাবাড়ীর দয়াগঞ্জ মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন রিকশাচালকরা, যা পুলিশের সঙ্গে সংঘর্ষে রূপ নেয় এবং এতে দুই পুলিশ সদস্য আহত হন।

এর আগে, ঢাকা মহানগর এলাকায় হাইকোর্ট তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন। একইসাথে, ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। এরপর থেকেই রাজধানীতে টানা দুইদিন সড়ক অবরোধ করে আন্দোলন করছেন রিকশাচালকরা।

আগরতলায় বন্ধ রয়েছে বাংলাদেশের ভিসা ও কনস্যুলার সেবা।ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে হামলার পর ভিসা ও কনস্যুলার সেবা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনের দূতালয় প্রধান মো. আল আমীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, “নিরাপত্তার অভাবজনিত পরিস্থিতিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনের ভিসা ও কনস্যুলার সেবা কার্যক্রম বন্ধ থাকবে।”

সোমবার, বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর গ্রেপ্তারের প্রতিবাদে হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি সংগঠন সহকারী হাই কমিশনের সামনে একটি সভা আয়োজন করে। সভা শেষে সংগঠনের ছয়জনের একটি প্রতিনিধি দল স্মারকলিপি জমা দিতে কার্যালয়ে প্রবেশ করে।

বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী, এ সময় বাইরে থাকা কিছু ব্যক্তি বাংলাদেশ সহকারী হাই কমিশন কার্যালয়ে প্রবেশ করে বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলে এবং কার্যালয়ের সাইনবোর্ড ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

পরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ ঘটনাকে “গভীর দুঃখজনক” বলে উল্লেখ করে জানায়, “কূটনৈতিক ও কনস্যুলার স্থাপনাকে কোনো অবস্থাতেই লক্ষ্যবস্তু করা উচিত নয়। সরকার নয়া দিল্লি ও অন্যান্য জায়গায় বাংলাদেশ মিশনগুলোর নিরাপত্তা বাড়িয়েছে।”

আরও পড়ুন:পাকুন্দিয়ায় ধরা পড়ল আন্তঃজেলা চোরচক্রের দুই সদস্য গ্রেপ্তার করেছে পুলিশ।

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এই হামলাকে “পূর্বপরিকল্পিত” বলে অভিহিত করে আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার অভিযোগ এনেছে।

ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ জানায়, এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং দায়িত্বে অবহেলার কারণে চারজন পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপার কিরণ কুমার জানান, নিউ ক্যাপিটাল কমপ্লেক্স (এনসিসি) থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

কুকুরের কামড়ে শিশুর প্রাণহানি