নাহিদ আখতারের নেতৃত্বে শুরু হলো ‘জাতীয় নাগরিক পার্টি’র পথচলা

প্রকাশিত: 7:12 PM, February 28, 2025

‘জাতীয় নাগরিক পার্টি’র আনুষ্ঠানিক যাত্রা শুরু

https://www.effectivecpmnetwork.com/iaby930p4?key=6afc5158429eeea2b49232e9ee38eda7

জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের উদ্যোগে নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। দলটির আহ্বায়ক হিসেবে সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হিসেবে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেনের নাম ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে নতুন রাজনৈতিক দলের আনুষ্ঠানিক ঘোষণা দেন জুলাই-আগস্ট আন্দোলনে নিহত শহীদ মোহাম্মদ ইসমাইল হোসেন রাব্বীর বোন মীম আক্তার। একইসঙ্গে আহ্বায়ক ও সদস্য সচিবের নামও ঘোষণা করা হয়।

পরে দলের আংশিক কমিটির অন্যান্য সদস্যদের নাম ঘোষণা করেন আখতার হোসেন। এর মধ্যে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হিসেবে সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে ডা. তাসনিম জারা ও নাহিদা সরোয়ার নিভা, প্রধান সমন্বয়কারী হিসেবে নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সমন্বয়ক হিসেবে আব্দুল হান্নান মাসউদ, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হিসেবে হাসনাত আবদুল্লাহ এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) হিসেবে সারজিস আলমের নাম ঘোষণা করা হয়।

অনুষ্ঠানের সূচনা হয় বিকেল সোয়া ৪টায়। শুরুতেই পবিত্র কোরআন তিলাওয়াত, এরপর গীতা, ত্রিপিটক ও বাইবেল পাঠ করা হয়। জাতীয় সংগীত পরিবেশনের পর মহান মুক্তিযুদ্ধ, জুলাই আন্দোলন ও গণতান্ত্রিক সংগ্রামে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সকাল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউতে নতুন রাজনৈতিক দলের ঘোষণাকে কেন্দ্র করে বিপুলসংখ্যক ছাত্র-জনতা পতাকা হাতে, মাথায় পতাকা বেঁধে মিছিল নিয়ে সমবেত হন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা, উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে সমর্থকদের মাঝে।