কিশোরগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ, থানায় জিডি

প্রকাশিত: 11:20 AM, February 17, 2025

কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকের নাম ব্যবহার করে বিএনপির অনুষ্ঠানের কথা বলে ছাত্রদলনেতার বিরুদ্ধে থানায় জিডি উপজেলা প্রকৌশলীদের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছাত্রদল নেতা ফেরদৌস আহমেদ রোববার রাত আটটার দিকে সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ছাত্রদলনেতার বিরুদ্ধে থানায় জিডি

জিডিতে উল্লেখ করা হয়েছে, অজ্ঞাত এক ব্যক্তি ফেরদৌস আহমেদের পরিচয় দিয়ে মুঠোফোনের মাধ্যমে আত্মীয়স্বজন, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও পরিচিতদের কাছ থেকে চাঁদা দাবি করছে। ধারণা করা হচ্ছে, তার রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এ কাজ করা হচ্ছে।

এ বিষয়ে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ প্রথম আলোকে জানান, ‘গতকাল দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ২টার মধ্যে একটি অজানা নম্বর থেকে পাকুন্দিয়া, করিমগঞ্জ ও অষ্টগ্রাম উপজেলার তিনজন প্রকৌশলীর কাছে আমার নাম ব্যবহার করে বিএনপির অনুষ্ঠানের জন্য চাঁদা চাওয়া হয়। প্রকৌশলীরা বিষয়টি আমাকে জানানোর পর আমি থানায় জিডি করি।’

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, অভিযোগের বিষয়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

কিশোরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মাহমুদ পারভেজের ফ্ল্যাট থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পাভেল রায় (৪৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে জেলা শহরের খড়মপট্টি এলাকার ওই বাসার চতুর্থ তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত পাভেল রায় একই এলাকার মৃত নরেশ রায়ের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সাবেক মেয়রের ফ্ল্যাটে ভাড়া থাকতেন।

পরিবারের বরাত দিয়ে জানা যায়, মঙ্গলবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন পাভেল। সকালে ডাকাডাকি করেও কোনো সাড়া না পাওয়ায় বাসার লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, মরদেহ উদ্ধার করে শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

কিশোরগঞ্জে সাবেক পৌর মেয়রের ফ্ল্যাট থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার