
ময়মনসিংহের নান্দাইলে-কলেজছাত্র-নিহত খুররম খান চৌধুরী ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র হাবিবুর রহমান নয়ন (২০) নিহতের ঘটনায় আজ সোমবার শিক্ষার্থীরা ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক অবরোধ করেছেন। দুপুরে কলেজের সামনে মহাসড়কে অবস্থান নিয়ে তাঁরা বিচারের দাবিতে প্রতিবাদ জানান।
প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধে ব্যাপক যানজটের সৃষ্টি হয়, যা যাত্রীদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।নান্দাইলে-কলেজছাত্র-নিহত পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুণ কৃষ্ণ পাল, নান্দাইল মডেল থানার ওসি মো. ফরিদ আহমেদ এবং নান্দাইল হাইওয়ে থানার ওসি খোরশেদ আলম ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করলে তাঁরা অবরোধ তুলে নেন।
শিক্ষার্থীরা এ সময় বেপরোয়া বাস চলাচল বন্ধ,নান্দাইলে-কলেজছাত্র-নিহত শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণের প্রতিবাদ, বাসভাড়া কমানো এবং সড়ক দুর্ঘটনায় নিহত হাবিবুরের পরিবারের জন্য ক্ষতিপূরণের দাবি জানান।
জানা গেছে, গত শনিবার রাতে নান্দাইল মৎস্য খামারের সামনে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হাবিবুর রহমান নয়নসহ আরও এক যাত্রী নিহত হন। ইউএনও জানান, শিক্ষার্থীদের দাবিগুলো লিখিত আকারে জমা দিতে বলা হয়েছে।
পাকুন্দিয়ায় ধরা পড়ল আন্তঃজেলা চোরচক্রের দুই সদস্য গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত ৪টার দিকে পৌরসদরের কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় চোরাই কাজে ব্যবহৃত একটি ট্রাক ও কাটার মেশিনও জব্দ করা হয়েছে।
আটককৃতদের পরিচয়:
আটককৃতরা হলেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গৌরিশ্বর গ্রামের আবদুস ছালামের ছেলে শাহাদাত হোসেন (২৬) এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কুন্দখালাসপুর গ্রামের আবদুল হান্নানের ছেলে গোলাম রাব্বানী (৩০)।
ঘটনার বিবরণ:
পুলিশ জানায়, শনিবার রাতে পৌরসদরের মেইন সড়কে টহল দিচ্ছিল পাকুন্দিয়া থানার একটি টহল দল। গরুবোঝাই একটি ট্রাক সন্দেহজনক মনে হলে থামানোর চেষ্টা করা হয়। ট্রাকটি পালানোর চেষ্টা করলে ধাওয়া করে কলেজ রোড থেকে আটক করা হয়। পরবর্তীতে ট্রাকটি তল্লাশি করে চোরাই গরু এবং চুরির কাজে ব্যবহৃত কাটার মেশিন জব্দ করা হয়।
পুলিশের বক্তব্য:
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াৎ হোসেন জানান, আটককৃতরা আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য। চোরাই কাজে ব্যবহৃত ট্রাক, কাটার মেশিন এবং গরু দুটি জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


