পাকুন্দিয়ায় ধরা পড়ল আন্তঃজেলা চোরচক্রের দুই সদস্য

প্রকাশিত: 5:06 PM, December 2, 2024
আটককৃত শাহাদাত হোসেন ও গোলাম রাব্বানী -ছবি: সংগৃহীত

পাকুন্দিয়ায় ধরা পড়ল আন্তঃজেলা চোরচক্রের দুই সদস্য

পাকুন্দিয়ায় ধরা পড়ল আন্তঃজেলা চোরচক্রের দুই সদস্য গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত ৪টার দিকে পৌরসদরের কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় চোরাই কাজে ব্যবহৃত একটি ট্রাক ও কাটার মেশিনও জব্দ করা হয়েছে।

আটককৃতদের পরিচয়:
আটককৃতরা হলেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গৌরিশ্বর গ্রামের আবদুস ছালামের ছেলে শাহাদাত হোসেন (২৬) এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কুন্দখালাসপুর গ্রামের আবদুল হান্নানের ছেলে গোলাম রাব্বানী (৩০)।

ঘটনার বিবরণ:
পুলিশ জানায়, শনিবার রাতে পৌরসদরের মেইন সড়কে টহল দিচ্ছিল পাকুন্দিয়া থানার একটি টহল দল। গরুবোঝাই একটি ট্রাক সন্দেহজনক মনে হলে থামানোর চেষ্টা করা হয়। ট্রাকটি পালানোর চেষ্টা করলে ধাওয়া করে কলেজ রোড থেকে আটক করা হয়। পরবর্তীতে ট্রাকটি তল্লাশি করে চোরাই গরু এবং চুরির কাজে ব্যবহৃত কাটার মেশিন জব্দ করা হয়।

পুলিশের বক্তব্য:
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াৎ হোসেন জানান, আটককৃতরা আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য। চোরাই কাজে ব্যবহৃত ট্রাক, কাটার মেশিন এবং গরু দুটি জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শীতকালের স্বাস্থ্য টিপস 10: সুস্থ ও সতেজ থাকার সেরা উপায়

আজিমপুরে ডাকাতির সময় অপহৃত শিশু উদ্ধার

রাজধানীর আজিমপুরে মেডিক্যাল স্টাফ কোয়ার্টারের একটি বাসায় ডাকাতির সময় অপহৃত আট মাসের শিশুকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। অভিযানে মোহাম্মদপুর এলাকা থেকে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে এবং শিশুটিকে তার বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। তবে ডাকাতির ঘটনায় কোনো মালামাল উদ্ধার সম্ভব হয়নি।

শনিবার (১৬ নভেম্বর) সকালে র‌্যাবের পাঠানো এক ক্ষুদে বার্তায় এই তথ্য জানানো হয়।

র‌্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত নারী ডাকাতির ঘটনায় আরও তিনজনের জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

ঘটনার বিষয়ে বিস্তারিত জানাতে দুপুর সাড়ে ১২টায় র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করবেন আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।

এর আগে, শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে লালবাগ টাওয়ারের পাশে সরকারি কর্মকর্তা ফারজানা আক্তারের বাসায় ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদল অস্ত্রের ভয় দেখিয়ে টাকা-পয়সা ও স্বর্ণালংকার লুট করে এবং ফারজানার একমাত্র শিশুকন্যাকে অপহরণ করে নিয়ে যায়।