দুই সন্তানের হত্যার পর নিজের গলায় ছুরি চালালেন বাবা।
https://www.effectivecpmnetwork.com/iaby930p4?key=6afc5158429eeea2b49232e9ee38eda7
রাজধানীর পল্লবী এলাকার বাইগারটেক এলাকায় দুই শিশু সন্তানকে গলাকেটে পল্লবীতে দুই শিশু হত্যার পর নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন মো. আহাদ (৪০) নামের এক ব্যক্তি।পল্লবীতে দুই শিশু হত্যার পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহত শিশুদের মধ্যে রেহান (৭) এবং তার ছোটভাই মুসা (৩) রয়েছে।পল্লবীতে দুই শিশু হত্যার
শনিবার (১৬ নভেম্বর) দুপুরে পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) মাজেদুল জানান, শনিবার সকালে পুলিশের কাছে খবর আসে যে পল্লবী এলাকায় এক ব্যক্তি তার দুই ছেলে সন্তানকে গলাকেটে হত্যা করেছেন এবং তারপর নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহাদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এসআই মাজেদুল আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আহাদ তার সাত বছর বয়সী ছেলে রেহান এবং তিন বছর বয়সী ছেলে মুসাকে ধারালো ছুরি দিয়ে গলাকেটে হত্যা করেছেন। তারপর, তাদের হত্যার পর নিজেও আত্মহত্যার চেষ্টা করেছেন। ঘটনাস্থলে পুলিশ এখনও অবস্থান করছে এবং এ বিষয়ে তদন্ত চলছে।
কিশোরগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন, কিশোরগঞ্জে পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে আহত এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. গোলাম মোস্তফা।কিশোরগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন ।
নিহত ব্যক্তি মো. জুলহাস মিয়া (৬০) শহরের বত্রিশ এলাকার বাসিন্দা ও আব্দুল গফুর মিয়ার ছেলে। এ ঘটনায় তার ছোট ভাই মো. রুবেল মিয়া (৩৬) পুলিশি হেফাজতে রয়েছে।
ঘটনার বিবরণ
ওসি জানান, পারিবারিক বিরোধের জেরে গত ৩ ডিসেম্বর দুপুরে রুবেল মিয়া ধারালো ছুরি দিয়ে বড় ভাই জুলহাস মিয়ার পেটে আঘাত করেন। গুরুতর অবস্থায় জুলহাসকে প্রথমে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তিনদিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার সকালে তার মৃত্যু হয়।
গ্রেপ্তার ও তদন্ত
ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় রুবেল মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। ওসি মোস্তফা বলেন, “আদালতে হাজির করার পর বিচারকের নির্দেশে রুবেলকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।”
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের মতে, পারিবারিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে বিরোধ ছিল, যা ঘটনার সূত্রপাত হতে পারে। হত্যাকাণ্ডের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এ ধরনের মর্মান্তিক ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।