ইঞ্জিন বিকলের কারণে ঢাকা-ময়মনসিংহ রেলপথে এক ঘণ্টার জন্য ট্রেন চলাচল বন্ধ থাকে।

প্রকাশিত: 8:19 PM, December 29, 2024

ঢাকা-ময়মনসিংহ রেলপথে ইঞ্জিন বিকলে ট্রেন বন্ধ ত্রিশালের ধলা রেলস্টেশনের আউটার এলাকায় মহুয়া কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়েছে। এর ফলে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। আজ রোববার বেলা সোয়া একটার দিকে এ ঘটনা ঘটে, যা বেলা পৌনে দুইটা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রাখে।

গফরগাঁও রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ সহকারী উপপরিদর্শক (এএসআই) আরিজ শিকদার জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনটি ধলা রেলস্টেশনের আউটার এলাকায় পৌঁছালে ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। এতে রেল চলাচল বন্ধ হয়ে যায়। ময়মনসিংহ থেকে উদ্ধারকারী ইঞ্জিন এসে ট্রেনটি আবার যাত্রা শুরু করবে।

২৭ ডিসেম্বর, গফরগাঁওয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা শুক্রবার সকাল ১১টা ১৮ মিনিটে গফরগাঁওয়ে ঘটে যাওয়া ট্রেন দুর্ঘটনায় মোঃ জাকারিয়া (৫০) নামে একজন গুরুতর আহত হন। তিনি ময়মনসিংহের নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার গন্ডা গ্রামের বাসিন্দা এবং মোঃ আবদুল খালেকের ছেলে।

আহতের ছেলে মোঃ নোমান জানান, দুর্ঘটনায় তার বাবার দুই পা কেটে ঝুলে গেছে। এর মধ্যে ডান পায়ের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

মোঃ জাকারিয়া মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার সেলামতি আহমদিঘা কওমী মাদ্রাসায় চাকরি করেন। সকালে বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে ঢাকাগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র ট্রেনে যাত্রা শুরু করেন। গফরগাঁওয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা

গফরগাঁও রেলস্টেশনের রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই মোঃ আরিজ শিকদার জানান, গফরগাঁও স্টেশন থেকে ছেড়ে আসা আন্তঃনগর ব্রহ্মপুত্র ট্রেনটি গফরগাঁও ইউনিয়নের বাসুটিয়া বাজার এলাকার অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় একটি বালুর লড়ির ইঞ্জিনের সঙ্গে সংঘর্ষে পড়ে। এতে ট্রেনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং বালুর লড়িটি সম্পূর্ণভাবে চুরমার হয়ে যায়।

বাসুটিয়া গ্রামের স্থানীয় বাসিন্দারা জানান, আল্লাহর রহমতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা থেকে বড় কোনো ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

নান্দাইলে দ্বিতীয় স্ত্রীর লাশ হাসপাতালে ফেলে পালালেন স্বামী, প্রথম স্ত্রী পুলিশের হেফাজতে।