https://www.effectivecpmnetwork.com/iaby930p4?key=6afc5158429eeea2b49232e9ee38eda7
ব্যাংক এশিয়া নিয়োগ দিচ্ছে পিএলসি-তে ‘অডিটর ফর এজেন্ট ব্যাংকিং (আপ টু এসও)’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান: ব্যাংক এশিয়া নিয়োগ দিচ্ছে পিএলসি
পদ: অডিটর ফর এজেন্ট ব্যাংকিং (আপ টু এসও)
পদসংখ্যা: উল্লেখ নেই
যোগ্যতা: স্নাতকোত্তর
অভিজ্ঞতা: ২-৫ বছর
বেতন: আলোচনা সাপেক্ষ
চাকরির ধরন: ফুলটাইম
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: ঢাকা
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীরা ব্যাংক এশিয়া পিএলসি-এর ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ৩০ নভেম্বর
সূত্র: বিডিজবস ডটকম
অভিজ্ঞতা ছাড়াই ২০০ জনকে নিয়োগ দেবে গোল্ডেন হারভেস্ট
অভিজ্ঞতা ছাড়াই ২০০ জনকে নিয়োগ দেবে গোল্ডেন হারভেস্ট গোল্ডেন হারভেস্ট ইনফোটেক লিমিটেড (জিএইচআইটিএল) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘ডাটা এন্ট্রি অপারেটর’ পদে ২০০ জন কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন, এবং আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর ২০২৪।
পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর
পদ সংখ্যা: ২০০টি
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/ডিপ্লোমা
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: ১৮-৩৫ বছর
কর্মস্থল: ঢাকা (মিরপুর)
বেতন: আলোচনা সাপেক্ষে
আগ্রহী প্রার্থীরা চাকরি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে এবং আবেদন করতে নির্ধারিত লিংকে ক্লিক করতে পারবেন।
অনলাইন ডেস্ক: ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক হিসেবে সরকার অতিরিক্ত সচিব মো. রেজানুর রহমানকে নিয়োগ দিয়েছে। তিনি বিদায়ী মহাপরিচালক ড. মুহা. বশিরুল আলমের স্থলাভিষিক্ত হবেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলাম মধ্যবর্তী সময়ে ইসলামিক ফাউন্ডেশনের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
গত ৬ নভেম্বর, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখা থেকে এক আদেশ জারি করা হয়, যার মাধ্যমে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মো. রেজানুর রহমানকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়। বিসিএস ১৭ তম ব্যাচের এই কর্মকর্তা ১৯৯৮ সালে প্রশাসন ক্যাডারে যোগ দেন। এরপর তিনি বিভিন্ন জেলায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে উপসচিব ও যুগ্মসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ, তিনি বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে কাজ করেছেন এবং বিদ্যুৎ বিভাগে যোগ দেওয়ার আগে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।