দিনাজপুরে এক রশিতে ঝুলন্ত অবস্থায় মা ও শিশুর মরদেহ উদ্ধার

প্রকাশিত: 9:11 PM, December 19, 2024
https://www.effectivecpmnetwork.com/iaby930p4?key=6afc5158429eeea2b49232e9ee38eda7

দিনাজপুরের মা-শিশুর-মরদেহ-উদ্ধার খানসামা উপজেলায় একই রশিতে গলায় ফাঁস দেওয়া মা ও ছয় বছরের মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার রাত ১০টার দিকে খানসামা উপজেলার আরাজী যুগিরঘোপা গ্রামের রেনুপাড়া এলাকার বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয় বলে জানান খানসামা থানার ওসি নজমুল হক।

মৃতরা হলেন সুজাতা রায় (২৪) ও তার মেয়ে নীলাদ্রি রায় (৬)। সুজাতার স্বামী ভক্ত রায় পেশায় দর্জি।

সুজাতার চাচা সত্যম্বর রায়ের ভাষ্যমতে, ২০১৮ সালে পারিবারিক সিদ্ধান্তে সুজাতা ও ভক্ত রায়ের বিয়ে হয়।”মা শিশুর মরদেহ উদ্ধার” বিয়ের পরও সুজাতা তার পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন এবং অনার্স তৃতীয় বর্ষে পড়াশোনা করছিলেন।

পরিবারের বরাত দিয়ে ওসি নজমুল হক জানান, সন্ধ্যার পর পরিবারের সদস্যরা সুজাতা ও নীলাদ্রিকে তাদের ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এবং পুলিশকে খবর দেন।

রাতে পুলিশ মরদেহের সুরতহাল সম্পন্ন করে থানায় নিয়ে যায়।

পুলিশ সুজাতার ঘর থেকে দুই পৃষ্ঠার একটি চিঠি উদ্ধার করেছে, যেখানে তাদের মৃত্যুতে কাউকে দায়ী না করার কথা উল্লেখ ছিল। তবে এটি সুজাতার হাতের লেখা কিনা তা নিশ্চিত করতে পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

এদিকে, সুজাতার বাবার পরিবারের অভিযোগ, তাদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে সুজাতার স্বামী ভক্ত রায় পলাতক রয়েছেন বলে জানিয়েছেন ওসি।

ওসি আরও জানান, বৃহস্পতিবার সকালে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

ছাত্র-জনতার ওপর ২৮ রাউন্ড গুলি চালানো যুবলীগ কর্মী গ্রেপ্তার