পুলিশে সহায়ক হিসেবে যোগ দিচ্ছেন ৫০০ জন: ডিএমপি কমিশনার

প্রকাশিত: 9:47 PM, March 8, 2025

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন,  পুলিশে সহায়ক ৫০০ জন নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ৫০০ জনকে পুলিশ সহায়ক হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে।

আজ শনিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। পুলিশে সহায়ক ৫০০ জন

ডিএমপি কমিশনার বলেন, ঢাকার বিভিন্ন শপিংমল ও এলাকাভিত্তিক প্রাইভেট নিরাপত্তাব্যবস্থায় অভিজ্ঞ ব্যক্তিদের পুলিশ সহায়ক হিসেবে এক মাসের জন্য নিয়োগ দেওয়া হবে। তারা পুলিশের মতোই দায়িত্ব পালন করবেন এবং অপরাধী গ্রেপ্তারের ক্ষমতাও পাবেন।

তিনি আরও বলেন, ডিএমপি থেকে তাদের একটি বিশেষ ব্যাজ দেওয়া হবে এবং তারা পুলিশের নির্ধারিত ক্ষমতা অনুযায়ী দায়িত্ব পালন করবেন। অপরাধী ধরতে গিয়ে যদি কোনো পুলিশ সহায়ক হামলার শিকার হন, তবে তা ‘পুলিশ অ্যাসল্ট’ হিসেবে গণ্য করে মামলা দায়ের করা হবে।

মাগুরায় ধর্ষণের শিকার আট বছরের শিশুটি বর্তমানে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) লাইফ সাপোর্টে রয়েছে। সিএমএইচে লাইফ সাপোর্টে শিশুটি সোমবার (১০ মার্চ) রাতে শিশুটির বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংকটাপন্ন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শিশুটিকে ৮ মার্চ সন্ধ্যা ৬টায় সিএমএইচের আইসিইউতে লাইফ সাপোর্টে নেওয়া হয়। ভর্তি হওয়ার সময় শিশুটি ছিল সম্পূর্ণ অচেতন। তখন তার রক্তচাপ ছিল ১২০/৭০ মি.মি. (কার্ডিয়াক সাপোর্টসহ), হৃদস্পন্দন ১১৮ প্রতি মিনিটে এবং অক্সিজেনের মাত্রা ৯৬ শতাংশ পাওয়া যায়। তার গলার সামনের অংশে গভীর ক্ষত ও শরীরের সংবেদনশীল স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।