আইফোন ও ম্যাকে যুক্ত হচ্ছে অ্যান্ড্রয়েডের নতুন ফিচার

প্রকাশিত: 6:28 PM, November 5, 2024

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনের বিভিন্ন সুবিধা অ্যাপলের তৈরি আইফোন ম্যাকে যুক্ত হচ্ছে আইফোন ও ম্যাক কম্পিউটারে ব্যবহার করা যায় না। এই সমস্যার সমাধানে গুগল তাদের জনপ্রিয় ফাইল শেয়ারিং সুবিধা ‘কুইক শেয়ার’ আইফোন ও ম্যাক কম্পিউটারের জন্য উন্মুক্ত করতে যাচ্ছে। নতুন এই সুবিধা চালু হলে আইফোন ও ম্যাক কম্পিউটার ব্যবহারকারীরা অ্যান্ড্রয়েড স্মার্টফোনের মতো দ্রুত দুটি ডিভাইসের মধ্যে ফাইল আদান–প্রদান করতে পারবেন। আইফোন ম্যাকে যুক্ত হচ্ছে যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি গুগল, তবে অ্যান্ড্রয়েড বিশেষজ্ঞ মিশাল রহমান জানিয়েছেন, সম্প্রতি গুগল তাদের ‘নেয়ারবাই কানেকশনস’ প্রযুক্তির কোডে কিছু ত্রুটি সমাধান করেছে। কোড বিশ্লেষণ করে দেখা গেছে, গুগলের কুইক শেয়ার সুবিধাটি আইওএস প্ল্যাটফর্মেও কাজ করতে সক্ষম হবে। অর্থাৎ গুগল আইওএস ও ম্যাকওএস প্ল্যাটফর্মে কুইক শেয়ার চালু করার পরিকল্পনা করছে। ২০২০ সালে প্রথমবার গুগল কুইক শেয়ার সুবিধাটি চালু করে, যা একই নেটওয়ার্কের মাধ্যমে দ্রুত ফাইল শেয়ার করতে সাহায্য করে। বর্তমানে এটি কেবল অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ব্যবহৃত হয়। তবে ধারণা করা হচ্ছে, গুগল উইন্ডোজের মতো আইফোন ও ম্যাকের জন্যও এ সুবিধাটি চালু করতে পারে।

নিউজিল্যান্ড সিরিজ ভারতের জন্য যেন সব হিসেব-নিকেশ পাল্টে দিয়েছে! ঘরের মাঠে কিউইদের কাছে তিন ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশ হয়ে টেস্টে ২৪ বছর পর নিজেদের ঘরের মাঠে ধবলধোলাইয়ের স্বাদ পেয়েছে টিম ইন্ডিয়া। এই হার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা নিয়েও ভারতের জন্য শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। পয়েন্ট টেবিলে ভারত নেমে গেছে দ্বিতীয় স্থানে, আর শীর্ষে উঠে এসেছে অস্ট্রেলিয়া। তিন ও চার নম্বরে থাকা শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড ভারতের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। সামনেই অস্ট্রেলিয়া সফরে ভারতের জন্য কঠিন পরীক্ষা অপেক্ষা করছে।

শীর্ষে থাকা অস্ট্রেলিয়া ১২টি টেস্টের মধ্যে আটটি জিতেছে, তিনটি হেরেছে এবং একটি ড্র করেছে। তাদের পয়েন্ট ৯০ এবং পয়েন্টের শতাংশ ৬২.৫০। এই পয়েন্টের শতাংশের ভিত্তিতেই শীর্ষ দুই দল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সুযোগ পাবে।

ভারত এই সিরিজের আগে ১১টি টেস্টের মধ্যে আটটি জয় পেয়েছিল। কিন্তু নিউজিল্যান্ডের বিপর্যয়ের পর ১৪টি টেস্টের মধ্যে আটটি জিতেছে, পাঁচটি হেরেছে এবং একটি ড্র করেছে। তাদের পয়েন্ট এখন ৯৮, এবং পয়েন্টের শতাংশ ৫৮.৩৩, যা অস্ট্রেলিয়ার চেয়ে কম। শ্রীলঙ্কা নয়টি টেস্টের মধ্যে পাঁচটি জয় নিয়ে তৃতীয় স্থানে রয়েছে, পয়েন্টের শতাংশ ৫৫.৫৬। নিউজিল্যান্ডও ছ’টি জয় ও পাঁচটি হারের মাধ্যমে ৫৪.৫৫ শতাংশ নিয়ে ভারতের কাছাকাছি অবস্থান করছে।

যদিও ঘরের মাঠে সিরিজ হেরেছে ভারত, তবু টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সুযোগ এখনো রয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ জিততে হবে রোহিতদের। তবে দেশের মাটিতে এই লজ্জাজনক হারের ধাক্কা কাটিয়ে ফেরা সহজ হবে না তাদের জন্য।

হোয়াইটওয়াশের পর নতুন দুঃসংবাদে ভারত