শিশু মুনতাহা হত্যার ঘটনায় মা, মেয়ে ও নাতনিকে আটক করা হয়েছে।

প্রকাশিত: 6:17 PM, November 10, 2024

সিলেটের কানাইঘাটেশিশু-মুনতাহা-হত্যার-ঘটনা নিখোঁজ হওয়া শিশু মুনতাহা আক্তার জেরিন (৬) কে হত্যার পর খালের কাদামাটিতে পুঁতে রাখা হয়। পুঁতে রাখা মরদেহটি খাল থেকে সরিয়ে পুকুরে ফেলার সময় মা-মেয়ে ও স্থানীয়দের সহযোগিতায় তিনজনকে আটক করেছে পুলিশ।

রবিবার (১০ নভেম্বর) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।শিশু-মুনতাহা-হত্যার-ঘটনা আটকরা হলেন মর্জিয়া আক্তার, তার মা আলীফজান এবং আলীফজানের মা কুতুবজান। এই ঘটনায় বিক্ষুব্ধ জনতা মর্জিয়ার বসতঘর ভেঙে দেয়।

মুনতাহা সিলেটের কানাইঘাট উপজেলার বীরদল ভাড়ারীফৌদ গ্রামের শামীম আহমদের মেয়ে। কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বাংলা ট্রিবিউনকে জানান, মুনতাহার মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় মর্জিয়া, তার মা ও নানিকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, মুনতাহাকে অপহরণের পর শ্বাসরোধে হত্যা করে ঘরের পাশের খালে কাদামাটিতে পুঁতে রাখা হয়। রবিবার ভোরে আলীফজান বেগম মরদেহ সরানোর চেষ্টা করলে স্থানীয়রা বিষয়টি জানতে পারেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ ঘটনার আগের রাতে (৯ নভেম্বর) মর্জিয়াকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করলেও কোনো তথ্য পাওয়া যায়নি।

গত ৩ নভেম্বর মুনতাহার বাবা শামীম আহমদ মেয়ে ও ছোট ছেলেকে নিয়ে স্থানীয় মাদ্রাসার ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরেন। এরপর মুনতাহা প্রতিদিনের মতো পাশের বাড়িতে শিশুদের সঙ্গে খেলা করতে যায়। বিকাল ৩টার দিকে তাকে খুঁজে পাওয়া যায়নি এবং পরদিন কানাইঘাট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

নেতানিয়াহুর বাসভবনে বোমা হামলার ঘটনা