
পিলখানা হত্যাকাণ্ডের দ্রুত পুনঃতদন্ত হবে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
পিলখানা হত্যাকাণ্ডের দ্রুত পুনঃতদন্ত হবে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, তবে তদন্তে কমিশন গঠন করা হবে কি না, তা এখনো নিশ্চিত নয়। আজ সোমবার সকালে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরের সীমান্ত সম্মেলন কেন্দ্রে বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। পরে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ের সময় তিনি বিষয়টি বিস্তারিত ব্যাখ্যা করেন।পিলখানা হত্যাকাণ্ডের দ্রুত পুনঃতদন্ত হবে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
উপদেষ্টা আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দিকে থাকলেও সন্তোষজনক পর্যায়ে পৌঁছাতে কিছুটা সময় লাগবে। সীমান্তে সতর্কতা বজায় রেখে চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থান নেওয়ার পাশাপাশি বিজিবিকে জাতীয় স্বার্থ রক্ষায় কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি বিজিবি সদস্যদের জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চেইন অব কমান্ড মেনে কাজ করার নির্দেশ দেন এবং বেআইনি আদেশ মানতে নিষেধ করেন।
মতবিনিময় সভায় বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


