কিশোরগঞ্জের শাওনের ‘আমা দাবালাম’ পর্বত বিজয়

প্রকাশিত: 11:54 AM, November 5, 2024
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের শাওনের ‘আমা দাবালাম’ পর্বত বিজয়

https://www.effectivecpmnetwork.com/iaby930p4?key=6afc5158429eeea2b49232e9ee38eda7

কিশোরগঞ্জের শাওনের ‘আমা দাবালাম’  পর্বত বিজয়।কিশোরগঞ্জের যুবক তানভীর আহমেদ শাওন হিমালয়ের ‘আমা দাবালাম’ পর্বত জয় করেছেন। লেদার ইঞ্জিনিয়ার শাওন রোববার সকালে ২২,৩৪৯ ফুট উচ্চতায় উঠে বাংলাদেশের লাল-সবুজের পতাকা উড়িয়ে গর্বিত করেছেন দেশকে। কিশোরগঞ্জের এই পর্বতারোহী নিজের জেলার সর্বোচ্চ উচ্চতার শৃঙ্গ জয়ের ইতিহাস গড়ে এলাকায় জনপ্রিয় আলোচনার বিষয় হয়ে উঠেছেন।

শাওন কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও কৃতী ফুটবলার তারেক উদ্দিন আহমেদ আবাদ এবং প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শিরিন আহমেদ শিউলি দম্পতির প্রথম সন্তান। তার ছোট ভাই সিভিল ইঞ্জিনিয়ার সোহান আহমেদ তন্ময়ও ২০২১ সালে হিমালয়ের চুল্লু ফাঁড়ি পর্বত জয় করেছিলেন।কিশোরগঞ্জের শাওনের ‘আমা দাবালাম’ পর্বত বিজয়

শাওন বর্তমানে আমেরিকান প্রতিষ্ঠান ভিএফ করপোরেশনে সিনিয়র প্ল্যানার হিসেবে কর্মরত আছেন এবং ‘ভার্টিকাল ড্রিমার্স’ নামের একটি পর্বতারোহী ক্লাবের অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৩ অক্টোবর নেপালের উদ্দেশে দেশ ছাড়ার পর বৈরী আবহাওয়ার কারণে কিছুদিন অপেক্ষা করতে হয়। পরিস্থিতি অনুকূলে আসলে ১ নভেম্বর গাইড বীর তামাংয়ের সঙ্গে ক্যাম্প-২ এ পৌঁছান এবং ২ নভেম্বর মধ্যরাতে আমা দাবালামের শৃঙ্গের পথে রওনা হন।

এর আগে শাওন ভারতের দেও তিব্বা ও রামজাক এবং নেপালের চুল্লু ফারইস্ট পর্বত শৃঙ্গ জয় করেছেন। শাওনের স্ত্রী নিগার পারভীনও একজন লেদার ইঞ্জিনিয়ার।

কীভাবে আমি একটা নতুন নিউজপেপার ওয়েবসাইট করে গুগল অ্যাডসেন্স পাবো: সফল উপায়!