https://www.effectivecpmnetwork.com/iaby930p4?key=6afc5158429eeea2b49232e9ee38eda7
কিশোরগঞ্জের কটিয়াদীতে শাহীন (৩৫) নামের এক যুবকের মরদেহ গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।”কটিয়াদী স্বামী হত্যাকাণ্ড” বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে কটিয়াদী পৌর সদরের শিমুলতলী এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শাহীন কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের পাইকসা গ্রামের তৈয়ব উদ্দিনের একমাত্র সন্তান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,কটিয়াদী স্বামী হত্যাকাণ্ড পারিবারিক বিরোধের কারণে দ্বিতীয় স্ত্রী ঝর্ণা আক্তারকে নিয়ে কটিয়াদী পৌর সদরের পশ্চিমপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন শাহীন। পরিবারের অভিযোগ, দাম্পত্য কলহের জেরে দ্বিতীয় স্ত্রী ঝর্ণা আক্তার ঘুমের ওষুধ খাইয়ে শাহীনকে পরিকল্পিতভাবে হত্যা করেছেন।
কটিয়াদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, ঝর্ণা আক্তারের দাবি অনুযায়ী, বুধবার রাতে খাবার নিয়ে তর্ক-বিতর্কের পর তিনি ঘুমিয়ে পড়েন। ভোর সাড়ে তিনটার দিকে ঘুম ভাঙলে শাহীনকে ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। এরপর দ্রুত তাকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দ্বিতীয় স্ত্রী ঝর্ণা আক্তারকে আটক করেছে পুলিশ। ওসি মো. তরিকুল ইসলাম জানান, নিহতের প্রথম স্ত্রী ও বাবার দাবি অনুযায়ী এটি একটি হত্যাকাণ্ড হতে পারে। ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে, এবং প্রতিবেদন প্রাপ্তির পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঝর্ণা আক্তারকে ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে।