কিশোরগঞ্জে ট্রেনের টিকিটসহ কালোবাজারি আটক করা হয়েছে।

প্রকাশিত: 12:02 PM, November 14, 2024

কিশোরগঞ্জে রেলওয়ে “কিশোরগঞ্জ ট্রেন টিকিট কালোবাজারি”পুলিশ কালোবাজারি অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (১২ নভেম্বর) কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৭টি আসনের ৩টি টিকিট ও একটি মোবাইল উদ্ধার করা হয়।

“কিশোরগঞ্জ ট্রেন টিকিট কালোবাজারি”গ্রেফতারকৃত ব্যক্তি, মো. কাউসার মিয়া, মিঠামইন উপজেলার চমকপুর ঘাগড়া গ্রামের কোরবান আলীর ছেলে। কিশোরগঞ্জ রেলওয়ে থানার ওসি লিটন মিয়া জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি বিভিন্ন ব্যক্তির জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে অনলাইনে টিকিট (কিশোরগঞ্জ টু ঢাকা) সংগ্রহ করে তা ফেসবুক পেজে বিজ্ঞাপন দিয়ে প্রকৃত মূল্যের চেয়ে দ্বিগুণ দামে বিক্রি করছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে কিশোরগঞ্জ রেলওয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গাঙ্গাটিয়া এলাকায় ঐতিহ্যবাহী জমিদার পরিবারের মৎস্য খামারে হামলা, ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ উঠেছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে মানবেন্দ্রনাথ চক্রবর্তী চৌধুরীর মালিকানাধীন খামারে এ ঘটনা ঘটে।

অভিযোগ ও আটক:
মালিকপক্ষের দাবি, বিএনপির প্রভাব খাটিয়ে স্থানীয় এক ব্যক্তি এই হামলা পরিচালনা করেন। ওই ব্যক্তি ছাত্রলীগ ও আওয়ামী লীগের কিছু সদস্যকেও দলে ভিড়িয়েছেন। এ ঘটনায় সাদ্দাম হোসেন (২৮) নামে একজনকে পুলিশ আটক করেছে, যিনি জেলা ছাত্রলীগের সদস্য বলে জানা গেছে। হামলায় অন্তত তিনজন আহত হয়েছেন।

প্রশাসনের পদক্ষেপ:
রোববার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মণ্ডল এবং হোসেনপুর থানার ওসি মারুফ হোসেন।

ঘটনার বিবরণ:
স্থানীয় সূত্রে জানা যায়, মানবেন্দ্রনাথ চক্রবর্তীর পানান বিলে প্রায় ৮৫ একর জায়গাজুড়ে আটটি মৎস্য খামার পরিচালিত হয়। কল্যাণী ফিশ প্রোডাক্টস লিমিটেড নামে যৌথ মালিকানাধীন খামারগুলোতে শনিবার রাতে শতাধিক সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তারা ঢাকা থেকে আসা মাছ ব্যবসায়ীদের তিনটি ট্রাক আটকে দেয় এবং কয়েক লাখ টাকা লুট করে। হামলাকারীরা মিছিল করে খামারের অফিসে ভাঙচুর চালায় এবং পাঁচটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত করে। বাধা দিতে গেলে খামারের অংশীদার মুখলেছুর রহমানসহ আরও কয়েকজনকে আক্রমণ করে। আহত তিনজনকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কিশোরগঞ্জে মৎস্য খামারে সন্ত্রাসী হামলা একজন আটক