
অনলাইন ডেস্ক: বলিউডে অভিনয়ের দক্ষতায় শক্ত অবস্থান তৈরি করার পর হলিউডে প্রিয়াঙ্কা চোপড়ার ‘বি-গ্রেড হলিউডে কাজ শুরু করেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সেখানে তিনি গান, টিভি সিরিজ ও সিনেমার পাশাপাশি রিয়্যালিটি শোতেও অংশ নিয়েছেন। ‘কোয়ান্টিকো’, ‘বেওয়াচ’, ‘দ্য ম্যাট্রিক্স রিসারেকশন্স’ এবং ‘সিটাডেল’-এ তার কাজই প্রমাণ করে যে, হলিউডের প্রতিটি প্রকল্পে তিনি অত্যন্ত মনোযোগী ছিলেন।
তবে হলিউডে তার সফরের শুরুতে কেন ‘বি-গ্রেড’ সিনেমায় কাজ করেছিলেন, তা নিয়ে প্রায়ই প্রশ্ন উঠেছে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, প্রিয়াঙ্কা সাম্প্রতিক এক সাক্ষাৎকারে জানান, বলিউডে তাকে ক্রমশ কোণঠাসা করা হচ্ছিল, কোনো ছবিতে নেওয়া হচ্ছিল না এবং বিভিন্ন জনের সঙ্গে মতান্তর হচ্ছিল। তিনি বলেন, “এই খেলায় আমি পারদর্শী নই, ইন্ডাস্ট্রির রাজনীতি সামাল দিতে দিতে ক্লান্ত হয়ে পড়েছিলাম। তখনই সিদ্ধান্ত নিই, বিরতি নিতে হবে।”
বলিউডের এত সফলতা রেখে তিনি হলিউডে ছোটখাটো চরিত্রে কাজ করতে গেলেন কেন—এ প্রশ্ন প্রায়ই করা হয় তাকে। তিনি বলেন, “ছোট চরিত্র হলেও অভিনয়ে রাজি হয়েছিলাম, কারণ ইংরেজি ভাষায় ছবি করার অভিজ্ঞতা সঞ্চয় করা আমার প্রয়োজন ছিল।”
তিনি আরও জানান, বলিউড থেকে যারা তাকে চেনেন, তারা প্রায়ই জানতে চান কেন হলিউডে ছোট চরিত্র ও বি-গ্রেড সিনেমায় কাজ করেছেন। এ বিষয়ে তার উত্তর, “এটা আমার অভিজ্ঞতা সঞ্চয়ের জন্যই ছিল।” হলিউডে ‘বি-গ্রেড’ সিনেমা দিয়ে শুরু করলেও, পরবর্তীতে ডিওয়েন জনসন ও রিচার্ড ম্যাডেনের মতো জনপ্রিয় অভিনেতাদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া।


