
সংবিধান সংস্কার কমিশনের ওয়েবসাইট চালু হয়েছে,সংবিধান কমিশনের ওয়েবসাইট উদ্বোধন যার মাধ্যমে যে কেউ তাদের মতামত প্রদান করতে পারবেন। মঙ্গলবার (৫ নভেম্বর) এই তথ্য জানিয়েছেন কমিশনের জনসংযোগ কর্মকর্তা ও জাতীয় সংসদ সচিবালয়ের উপ-পরিচালক মো. সাব্বির মাহমুদ। তিনি জানান, সংবিধান সংস্কার কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট আজ থেকে কার্যকর। ওয়েবসাইটের ঠিকানা http://crc.legislativediv.gov.bd।
এই ওয়েবসাইটে প্রবেশ করে সংবিধান সংস্কার নিয়ে আগ্রহী ব্যক্তি বা সংগঠন পরামর্শ, মতামত ও প্রস্তাব জানাতে পারবেন।সংবিধান কমিশনের ওয়েবসাইট উদ্বোধন সাব্বির মাহমুদ আরও জানান, আগামী ২৫ নভেম্বর পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে মতামত জানানোর সুযোগ থাকবে, এবং নাম প্রকাশে অনিচ্ছুক থাকারও সুবিধা রয়েছে।
এছাড়া, ওয়েবসাইটটিতে কমিশনের পরিচিতি, নোটিশ বোর্ডে সাম্প্রতিক তথ্য, অংশীজনের প্রস্তাব, কমিশনের প্রতিবেদন, যোগাযোগের ঠিকানা ও গুরুত্বপূর্ণ লিংক পাওয়া যাবে।
নিউজিল্যান্ড সিরিজ ভারতের জন্য যেন সব হিসেব-নিকেশ পাল্টে দিয়েছে! ঘরের মাঠে কিউইদের কাছে তিন ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশ হয়ে টেস্টে ২৪ বছর পর নিজেদের ঘরের মাঠে ধবলধোলাইয়ের স্বাদ পেয়েছে টিম ইন্ডিয়া। এই হার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা নিয়েও ভারতের জন্য শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। পয়েন্ট টেবিলে ভারত নেমে গেছে দ্বিতীয় স্থানে, আর শীর্ষে উঠে এসেছে অস্ট্রেলিয়া। তিন ও চার নম্বরে থাকা শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড ভারতের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। সামনেই অস্ট্রেলিয়া সফরে ভারতের জন্য কঠিন পরীক্ষা অপেক্ষা করছে।
শীর্ষে থাকা অস্ট্রেলিয়া ১২টি টেস্টের মধ্যে আটটি জিতেছে, তিনটি হেরেছে এবং একটি ড্র করেছে। তাদের পয়েন্ট ৯০ এবং পয়েন্টের শতাংশ ৬২.৫০। এই পয়েন্টের শতাংশের ভিত্তিতেই শীর্ষ দুই দল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সুযোগ পাবে।
ভারত এই সিরিজের আগে ১১টি টেস্টের মধ্যে আটটি জয় পেয়েছিল। কিন্তু নিউজিল্যান্ডের বিপর্যয়ের পর ১৪টি টেস্টের মধ্যে আটটি জিতেছে, পাঁচটি হেরেছে এবং একটি ড্র করেছে। তাদের পয়েন্ট এখন ৯৮, এবং পয়েন্টের শতাংশ ৫৮.৩৩, যা অস্ট্রেলিয়ার চেয়ে কম। শ্রীলঙ্কা নয়টি টেস্টের মধ্যে পাঁচটি জয় নিয়ে তৃতীয় স্থানে রয়েছে, পয়েন্টের শতাংশ ৫৫.৫৬। নিউজিল্যান্ডও ছ’টি জয় ও পাঁচটি হারের মাধ্যমে ৫৪.৫৫ শতাংশ নিয়ে ভারতের কাছাকাছি অবস্থান করছে।
যদিও ঘরের মাঠে সিরিজ হেরেছে ভারত, তবু টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সুযোগ এখনো রয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ জিততে হবে রোহিতদের। তবে দেশের মাটিতে এই লজ্জাজনক হারের ধাক্কা কাটিয়ে ফেরা সহজ হবে না তাদের জন্য।


