https://www.effectivecpmnetwork.com/iaby930p4?key=6afc5158429eeea2b49232e9ee38eda7
ঢাকা: টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা ২০২৫ সালেও দুই ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপটি অনুষ্ঠিত হবে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি, এবং দ্বিতীয় ধাপটি অনুষ্ঠিত হবে ৭ থেকে ৯ ফেব্রুয়ারি।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এই তথ্য জানিয়েছেন। সোমবার (৪ নভেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে তাবলিগের দুই পক্ষের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তারিখ ঘোষণা করেন।
তবে বৈঠকে মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা উপস্থিত থাকলেও মাওলানা জুবায়ের সাহেবের প্রতিনিধিরা অংশ নেননি।
ঢাকা: “বগুড়ার গৃহবধূ হত্যাকাণ্ড ডিপ দুপচাঁচিয়ার জয়পুরপাড়া এলাকায় গৃহবধূ উম্মে সালমাকে হত্যার পর তার মরদেহ ডিপ ফ্রিজে রাখার ঘটনায়”বগুড়ার গৃহবধূ হত্যাকাণ্ড ডিপ ছেলে সাদ বিন আজিজুরকে গ্রেপ্তার ও তদন্ত নিয়ে র্যাবের কোনো গাফিলতি প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল মুনিম ফেরদৌস।
শনিবার (১৬ নভেম্বর) কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এ বিষয়ে তিনি বলেন, “বগুড়ার এই ঘটনায় নিহত গৃহবধূর ছেলের জবানবন্দি রেকর্ড করা হয়েছে। তাকে ক্যাম্পে আনার সময় তার আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন। ছেলের দেওয়া তথ্যের ভিত্তিতেই র্যাব কাজ করেছে। তবে তদন্তে ভিন্নতা থাকতে পারে। পুলিশ ও র্যাব দু’পক্ষই তদন্ত চালাচ্ছে, প্রয়োজনে আমরা সহযোগিতা করব।”
উল্লেখ্য, গত ১০ নভেম্বর জয়পুরপাড়া এলাকার একটি বাসার ডিপ ফ্রিজ থেকে উম্মে সালমার মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় তার ছোট ছেলেকে র্যাব গ্রেপ্তার করে এবং জানায়, হাতখরচের টাকা নিয়ে বিরোধের জেরে মাকে হত্যা করেছে ছেলে। তবে পুলিশের তদন্তে উঠে এসেছে ভিন্ন তথ্য, যেখানে হত্যাকারী হিসেবে সন্দেহভাজন হিসেবে বাড়ির এক ভাড়াটিয়াকে চিহ্নিত করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে।
র্যাবের গাফিলতির প্রসঙ্গে জানতে চাইলে লে. কর্নেল মুনিম ফেরদৌস বলেন, “র্যাবের কোনো সদস্যের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ পাওয়া গেলে অথবা তা তদন্তে প্রমাণিত হলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। কোনো উদ্দেশ্যপ্রণোদিত কাজ এখানে হয়নি।”
ছেলের স্বীকারোক্তি ও মিডিয়া ট্রায়ালের প্রসঙ্গে তিনি আরও বলেন, “স্বীকারোক্তি মানেই অপরাধ প্রমাণ নয়। অভিযুক্ত যেকোনো সময় তার বক্তব্য পরিবর্তন বা অস্বীকার করতে পারেন, যা তার আইনগত অধিকার। তদন্ত এখনো শেষ হয়নি। সত্য উদঘাটনে আমরা কাজ চালিয়ে যাচ্ছি।”
উল্লেখ্য, নিহত উম্মে সালমা দুপচাঁচিয়া ডিএস ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ আজিজুর রহমানের স্ত্রী। হত্যার রহস্য উদঘাটনে দুই সংস্থা তাদের পৃথক তদন্ত চালিয়ে যাচ্ছে।