ফাঁদে পা না রাখার আহ্বান শায়খ আহমাদুল্লাহর

প্রকাশিত: 7:13 PM, November 7, 2024
ছবি: সংগৃহীত
https://www.effectivecpmnetwork.com/iaby930p4?key=6afc5158429eeea2b49232e9ee38eda7

অনলাইন ডেস্ক: কোনো পরিস্থিতিতেই কারও উস্কানির ফাঁদে পা না দেওয়ার জন্য শায়খ আহমাদুল্লাহ আহ্বান জানিয়েছেন।ফাঁদে পা না রাখা যদিও তিনি কোনো নির্দিষ্ট ঘটনার কথা উল্লেখ করেননি, তবে দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি এবং চট্টগ্রামে ইসকন বিরোধী একটি ফেসবুক পোস্ট নিয়ে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষিতে তার এই আহ্বানটি উঠে এসেছে বলে ধারণা করা হচ্ছে।

৬ নভেম্বর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে শায়খ আহমাদুল্লাহ লিখেছেন,ফাঁদে পা না রাখা “আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যে কালিমা লেপন করতে নানা চক্রান্ত চলছে। সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে এবং ধৈর্য ধারণ করতে আহ্বান জানাচ্ছি। কোনো অবস্থাতেই কেউ উস্কানির ফাঁদে পা দিবে না।”

শায়খ আহমাদুল্লাহ সমসাময়িক ঘটনাবলি সম্পর্কে প্রায়ই তার মতামত প্রকাশ করেন এবং দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় তিনি সচেতন থাকেন। এর আগে, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর সাধারণ জনগণ এবং সংখ্যালঘুদের ওপর হামলা এবং লুটপাটের ঘটনার পর তিনি সবাইকে সংযত থাকার আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, “বেশ কিছু সুযোগ সন্ধানী কর্মকাণ্ড বর্তমানে ছাত্র জনতার অর্জনকে নষ্ট করছে, যার মধ্যে একটি হলো লুটপাট। অনেকেই রাস্তার লাইট খুলে নিয়ে যাচ্ছে।”

এ সময় তিনি আরো বলেন, “সংখ্যালঘুদের জানমালের নিরাপত্তা মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের প্রতিটি এলাকার সংখ্যালঘুদের বাসা-বাড়ি, স্থাপনা, উপাসনালয় নিরাপদ থাকতে হবে, যাতে কোনো ধরনের হামলা বা দুষ্টচক্র সুযোগ নিতে না পারে। এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।” তিনি প্রত্যেক মসজিদের ইমাম-মুয়াজ্জিনদেরকে আহ্বান জানান, যেন তারা মসজিদের মাইকে এসব অরাজকতা থেকে মুক্ত থাকার জন্য সবাইকে সতর্ক করেন।

খালেদা জিয়ার পাশে তিন তরুণ উপদেষ্টা