হোসেনপুরে মসজিদ থেকে ১৭টি সিলিং ফ্যান চুরি

প্রকাশিত: 9:42 PM, July 13, 2026

হোসেনপুরে মসজিদ থেকে ১৭টি সিলিং ফ্যান চুরি: মূল অভিযুক্ত ও চোরাই মাল ক্রেতা গ্রেপ্তার

https://www.effectivecpmnetwork.com/iaby930p4?key=6afc5158429eeea2b49232e9ee38eda7

নিজস্ব প্রতিনিধি | কিশোরগঞ্জ | ১৩ জুলাই ২০২৬

একই সঙ্গে চুরি হওয়া দুটি সিলিং ফ্যান উদ্ধার করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) বিকেলে হোসেনপুর থানা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, চলতি বছরের মে মাস থেকে ৯ জুলাই পর্যন্ত বিভিন্ন সময়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদ থেকে পর্যায়ক্রমে ১৭টি সিলিং ফ্যান চুরি হয়। এ ঘটনায় মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে হোসেনপুর থানায় মামলা দায়ের করা হলে পুলিশ তদন্ত শুরু করে।

তদন্তের অংশ হিসেবে মসজিদের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তদন্ত কর্মকর্তা অভিযুক্তকে শনাক্ত করেন। পরে অভিযান চালিয়ে মূল অভিযুক্ত পারভেজ মোশারফকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি চুরির বিষয়টি স্বীকার করেন এবং চুরি করা ফ্যান কোথায় বিক্রি করেছেন সে সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য দেন।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে হোসেনপুর পৌরসভার নতুন বাজার এলাকার একটি ইলেকট্রনিক্স দোকানে অভিযান চালিয়ে চুরি হওয়া দুটি সিলিং ফ্যান উদ্ধার করা হয়। দোকান মালিক হলুদ মিয়া জিজ্ঞাসাবাদে জানান, তিনি পারভেজের কাছ থেকে কয়েকটি ফ্যান কিনেছিলেন। এ ঘটনায় চোরাই মাল ক্রয় ও সংরক্ষণের অভিযোগে তাকেও গ্রেপ্তার করা হয়েছে।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া চুরি হওয়া বাকি ফ্যানগুলো উদ্ধারে পুলিশের অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে।