ঈশ্বরগঞ্জে মেম্বারের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে

প্রকাশিত: 7:18 PM, February 28, 2025

ঈশ্বরগঞ্জে নারী ইউপি সদস্যের বাড়িতে হামলার অভিযোগ

https://www.effectivecpmnetwork.com/iaby930p4?key=6afc5158429eeea2b49232e9ee38eda7

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক নারী ইউপি সদস্যের (মেম্বার) বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ইউপি সদস্যের দাবি, সালিশের জেরে তার বাড়িতে হামলা চালানো হয়। হামলাকারীরা বাড়িতে ভাঙচুর, লুটপাট চালানোর পাশাপাশি তার ছেলেকেও মারধর করে।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার জাটিয়া ইউনিয়নের মালিহাটি গ্রামে ইউপি সদস্য জীবুন নাহারের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। তিনি ওই ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

জীবুন নাহার জানান, একই গ্রামের দুলাল ও বাবুলের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ ছিল। বিষয়টি মীমাংসার জন্য ইউনিয়ন পরিষদে সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জীবুন নাহারের ছেলে মামুন মতামত দেন যে, যার কাগজপত্র সঠিক, সেই প্রকৃত জমির মালিক।

সালিশ শেষে বাড়ি ফেরার পথে দুলাল ও তার লোকজন মামুনকে আটকায় এবং সালিশে এমন কথা বলার কারণ জানতে চেয়ে তাকে মারধর করে। তারা মামুনের মোটরসাইকেলও ভাঙচুর করে। এরপর জীবুন নাহারের বাড়িতে হামলা চালিয়ে বসতবাড়ির আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট করা হয়।

ভুক্তভোগী ইউপি সদস্য জীবুন নাহার জানান, হামলার পরপরই বিষয়টি ঈশ্বরগঞ্জ থানার ওসি ও ইউএনওকে জানানো হয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান শামসুল হক ঝন্টু বলেন, “ইউপি সদস্যের বাড়িতে হামলার খবর পেয়েছি। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে।”

ঈশ্বরগঞ্জ থানার ওসি ওবায়দুর রহমান জানান, “বিষয়টি সম্পর্কে আমরা অবগত। ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।”