২৭তম বিসিএসে বঞ্চিতদের রিভিউ আবেদন শুনবেন আপিল বিভাগ

প্রকাশিত: 12:01 PM, November 7, 2024
ছবি: সংগৃহীত
https://www.effectivecpmnetwork.com/iaby930p4?key=6afc5158429eeea2b49232e9ee38eda7

অনলাইন ডেস্ক: ২৭তম বিসিএসে বঞ্চিতদের রিভিউ আবেদন শুনবেন আপিল বিভাগ প্রথম মৌখিক পরীক্ষা বাতিলের রায় বৈধ ঘোষণা করে আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে ১,১১৪ জন আবেদনকারীর রিভিউ আবেদন শুনবে সর্বোচ্চ আদালত। আগামী ৪ ডিসেম্বর এই রিভিউ আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন।২৭তম বিসিএসে বঞ্চিতদের রিভিউ আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সালাউদ্দিন দোলন এবং ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

উল্লেখ্য, ২০১০ সালে হাইকোর্ট ২৭তম বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত বৈধ ঘোষণা করে রায় দেন, যা পরে আপিল বিভাগ বহাল রাখে।২৭তম বিসিএসে বঞ্চিতদের রিভিউ এদিকে, দ্বিতীয় মৌখিক পরীক্ষা অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে সরকারের করা লিভ টু আপিল কিছু পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে আপিল বিভাগ।

ঢাকা: টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ২০২৫ সালেও দুই ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপটি অনুষ্ঠিত হবে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি, এবং দ্বিতীয় ধাপটি অনুষ্ঠিত হবে ৭ থেকে ৯ ফেব্রুয়ারি।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এই তথ্য জানিয়েছেন। সোমবার (৪ নভেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে তাবলিগের দুই পক্ষের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তারিখ ঘোষণা করেন।

তবে বৈঠকে মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা উপস্থিত থাকলেও মাওলানা জুবায়ের সাহেবের প্রতিনিধিরা অংশ নেননি।

বিশ্ব ইজতেমা দুই ধাপে অনুষ্ঠিত হবে, তারিখ জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা।