হোয়াইটওয়াশের পর নতুন দুঃসংবাদে ভারত

প্রকাশিত: 3:55 PM, November 3, 2024
ছবি: সংগৃহীত
https://www.effectivecpmnetwork.com/iaby930p4?key=6afc5158429eeea2b49232e9ee38eda7

নিউজিল্যান্ড সিরিজ ভারতের জন্য যেন সব হিসেব-নিকেশ পাল্টে দিয়েছে!হোয়াইটওয়াশের নতুন দুঃসংবাদে ভারত ঘরের মাঠে কিউইদের কাছে তিন ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশ হয়ে টেস্টে ২৪ বছর পর নিজেদের ঘরের মাঠে ধবলধোলাইয়ের স্বাদ পেয়েছে টিম ইন্ডিয়া। এই হার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা নিয়েও ভারতের জন্য শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। পয়েন্ট টেবিলে ভারত নেমে গেছে দ্বিতীয় স্থানে, আর শীর্ষে উঠে এসেছে অস্ট্রেলিয়া। তিন ও চার নম্বরে থাকা শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড ভারতের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। সামনেই অস্ট্রেলিয়া সফরে ভারতের জন্য কঠিন পরীক্ষা অপেক্ষা করছে।

শীর্ষে থাকা অস্ট্রেলিয়া ১২টি টেস্টের মধ্যে আটটি জিতেছে, তিনটি হেরেছে এবং একটি ড্র করেছে। তাদের পয়েন্ট ৯০ এবং পয়েন্টের শতাংশ ৬২.৫০। এই পয়েন্টের শতাংশের ভিত্তিতেই শীর্ষ দুই দল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সুযোগ পাবে।

ভারত এই সিরিজের আগে ১১টি টেস্টের মধ্যে আটটি জয় পেয়েছিল। কিন্তু নিউজিল্যান্ডের বিপর্যয়ের পর ১৪টি টেস্টের মধ্যে আটটি জিতেছে, পাঁচটি হেরেছে এবং একটি ড্র করেছে। তাদের পয়েন্ট এখন ৯৮, এবং পয়েন্টের শতাংশ ৫৮.৩৩, যা অস্ট্রেলিয়ার চেয়ে কম। শ্রীলঙ্কা নয়টি টেস্টের মধ্যে পাঁচটি জয় নিয়ে তৃতীয় স্থানে রয়েছে, পয়েন্টের শতাংশ ৫৫.৫৬। নিউজিল্যান্ডও ছ’টি জয় ও পাঁচটি হারের মাধ্যমে ৫৪.৫৫ শতাংশ নিয়ে ভারতের কাছাকাছি অবস্থান করছে।

যদিও ঘরের মাঠে সিরিজ হেরেছে ভারত, তবু টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সুযোগ এখনো রয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ জিততে হবে রোহিতদের। তবে দেশের মাটিতে এই লজ্জাজনক হারের ধাক্কা কাটিয়ে ফেরা সহজ হবে না তাদের জন্য।

SEO (Search Engine Optimization) সম্পূর্ণ গাইড Best SEO tips for beginners