পুষ্পা টু’র অগ্রিম টিকিট বিক্রির রেকর্ড, বড় আয়ের প্রত্যাশা

প্রকাশিত: 9:58 PM, November 5, 2024
ছবি: সংগৃহীত
https://www.effectivecpmnetwork.com/iaby930p4?key=6afc5158429eeea2b49232e9ee38eda7

অনলাইন ডেস্ক: ভারতীয় তেলেগু চলচ্চিত্র ‘পুষ্পা’ ২০২১ সালে মুক্তি পায় এবং এটি পরিচালনা করে সুকুমার বিশ্বজুড়ে আলোচনায় আসেন। পুষ্পা টু’র অগ্রিম টিকিট বিক্রির ছবিটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন আল্লু অর্জুন এবং রাশমিকা মন্দানা, এবং এর সম্পূর্ণ নাম ‘পুষ্পা: দ্য রাইজ’।

অ্যাকশন-ড্রামা ধাঁচের এই ছবিটি গাছের চোরাকারবারী ব্যবসা নিয়ে গড়ে উঠেছে। সিনেমার জনপ্রিয় গান ‘তুমি রে’ এবং ‘শ্রীভল্লি’ ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। ‘পুষ্পা: দ্য রাইজ’ বক্স অফিসে বিপুল সাফল্য লাভ করে।

এখন সেই সাফল্যের রেশ নিয়ে আসছে দ্বিতীয় পর্ব ‘পুষ্পা ২: দ্য রুল’, যেখানে আবারও দেখা যাবে আল্লু ও রাশমিকার জুটিকে। ছবিটি এ বছরের ১৫ আগস্ট মুক্তি পাওয়ার কথা ছিল, তবে তা পিছিয়ে ৬ ডিসেম্বর করা হয়েছে। পরে মুক্তির তারিখ একদিন এগিয়ে এনে আগামী ৫ ডিসেম্বর বক্স অফিসে আসছে পুষ্পা ঝড়।

এক মাস আগ থেকেই পুষ্পা ঝড়ের আওয়াজ জোরেসোরেই শোনা যাচ্ছে। এবার হাজার কোটি রুপি আয়ের লক্ষ্যে মাঠে নেমেছেন আল্লু অর্জুন, রাশমিকা মান্দানা এবং ফাহাদ ফাসিল। ইতোমধ্যে শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি, এবং যেভাবে সাড়া পাওয়া যাচ্ছে, তাতে ধারণা করা হচ্ছে, পুষ্পা টু প্রথম ভারতীয় সিনেমা হিসেবে মুক্তির প্রথম দিনেই বিশ্বজুড়ে আড়াইশো কোটি রুপির বেশি ব্যবসা করে রেকর্ড গড়বে।

যদিও পুষ্পা দক্ষিণি সিনেমা, তবে এর সাথে বাংলার নামও জড়িয়ে গেছে। এটি প্রথম প্যান-ইন্ডিয়ান সিনেমা হিসেবে হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড় এবং বাংলাতেও মুক্তি পাবে। শুধু বাংলা ডাবিং নয়, সিনেমার গানগুলোর বাংলা সংস্করণও আসবে, যা বাংলা ভাষাভাষী দর্শকদের জন্য দারুণ খবর।

এছাড়া, সিনেমাটির পরিবেশক প্রাথিয়াঙ্গিরা সিনেমাস জানিয়েছে, বিশ্বের ৬০০-এরও বেশি লোকেশনে প্রথম দিনে ২ হাজার ২০০’র বেশি শো হবে। প্রথম দিনের প্রি-বুকিংয়ের হিসাব অনুযায়ী, অন্ধ্রপ্রদেশ থেকে ৮৫ কোটি, কর্ণাটকে ২০ কোটি, তামিলনাড়ুতে ১২ কোটি, কেরালায় ৮ কোটি এবং ভারতের অন্যান্য অংশ থেকে ৭৫ কোটি রুপি আয় করবে সিনেমাটি। বিদেশের মার্কেট থেকে আশা করা হচ্ছে ৭০ কোটি রুপি। সব মিলিয়ে, ওপেনিংয়ে ২৭০ কোটি রুপি আয় করে রেকর্ড করতে যাচ্ছে সুকুমার পরিচালিত পুষ্পা টু।

মানবতাবিরোধী অপরাধে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি