নান্দাইলে সাবেক চেয়ারম্যান ও মেয়রসহ আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেফতার

প্রকাশিত: 11:41 AM, November 21, 2024

নান্দাইলে আ.লীগের নেতাকর্মী গ্রেফতার।ময়মনসিংহের নান্দাইলে যৌথবাহিনীর অভিযানে সাবেক উপজেলা চেয়ারম্যান, সাবেক পৌর মেয়রসহ আওয়ামী লীগের ৭ নেতাকর্মীকে ময়মনসিংহ বিএনপি কার্যালয় ভাঙচুর মামলায় গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে তাদের জেলহাজতে পাঠানো হয়।

জানা গেছে, মঙ্গলবার রাতে গৌরীপুর, ঈশ্বরগঞ্জ ও নান্দাইল উপজেলার দায়িত্বে থাকা মেজর নাঈম হাসানের নেতৃত্বে সেনাবাহিনীর একটি বিশেষ টিম এবং নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ ফরিদ আহমেদসহ যৌথবাহিনী উপজেলার পৌর সদরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় নাশকতা এবং অরাজকতা সৃষ্টির পরিকল্পনা করা ৭ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।

নান্দাইলে আ.লীগের নেতাকর্মী গ্রেফতার কৃতরা হলেন: নান্দাইলের সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান, সাবেক পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি রফিক উদ্দিন ভূইয়া, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সারোয়ার জাহান জনি, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও সাবেক ছাত্রলীগ নেতা মনিরুল ইসলাম নাঈম, পৌর আওয়ামী লীগের সদস্য জহিরুল ইসলাম, আওয়ামী লীগের সক্রিয় কর্মী চান মিয়া এবং আনিছ মিয়া।

মেজর নাঈম হাসান বলেছেন, “দেশে নাশকতা সৃষ্টিকারী এবং অরাজকতা-নৈরাজ্য সৃষ্টির পরিকল্পনাকারী যেই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সহনশীল ও সহযোগিতামূলক মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানাচ্ছি।”

এই খবরটি শেয়ার করুন এবং আপনার মতামত আমাদের জানাতে মন্তব্য করুন।

শীতকালের স্বাস্থ্য টিপস 10: সুস্থ ও সতেজ থাকার সেরা উপায়

পাকুন্দিয়ায় ধরা পড়ল আন্তঃজেলা চোরচক্রের দুই সদস্য

পাকুন্দিয়ায় ধরা পড়ল আন্তঃজেলা চোরচক্রের দুই সদস্য গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত ৪টার দিকে পৌরসদরের কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় চোরাই কাজে ব্যবহৃত একটি ট্রাক ও কাটার মেশিনও জব্দ করা হয়েছে।

আটককৃতদের পরিচয়:
আটককৃতরা হলেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গৌরিশ্বর গ্রামের আবদুস ছালামের ছেলে শাহাদাত হোসেন (২৬) এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কুন্দখালাসপুর গ্রামের আবদুল হান্নানের ছেলে গোলাম রাব্বানী (৩০)।

ঘটনার বিবরণ:
পুলিশ জানায়, শনিবার রাতে পৌরসদরের মেইন সড়কে টহল দিচ্ছিল পাকুন্দিয়া থানার একটি টহল দল। গরুবোঝাই একটি ট্রাক সন্দেহজনক মনে হলে থামানোর চেষ্টা করা হয়। ট্রাকটি পালানোর চেষ্টা করলে ধাওয়া করে কলেজ রোড থেকে আটক করা হয়। পরবর্তীতে ট্রাকটি তল্লাশি করে চোরাই গরু এবং চুরির কাজে ব্যবহৃত কাটার মেশিন জব্দ করা হয়।

পুলিশের বক্তব্য:
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াৎ হোসেন জানান, আটককৃতরা আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য। চোরাই কাজে ব্যবহৃত ট্রাক, কাটার মেশিন এবং গরু দুটি জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।