
https://www.effectivecpmnetwork.com/iaby930p4?key=6afc5158429eeea2b49232e9ee38eda7
কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. সাইফুল ইসলামকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
রোববার (২ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে উপসচিব সনজীদা শরমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।
দেশের মোট ২৯ জন সিভিল সার্জনের সঙ্গে কিশোরগঞ্জের সিভিল সার্জনকেও ওএসডি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
এতে আরও বলা হয়েছে, বদলি বা পদায়নকৃত কর্মকর্তাদের আগামী ৬ মার্চের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। অন্যথায়, ৯ মার্চ থেকে তাদের বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত করা হবে।
ডা. সাইফুল ইসলাম ২৫তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের মাধ্যমে সরকারি চাকরিতে যোগ দেন। ২০২২ সালের ১৩ জানুয়ারির এক প্রজ্ঞাপনে তাকে কিশোরগঞ্জের সিভিল সার্জন হিসেবে পদায়ন করা হয়।


