
ঢাকায় র্যাব পরিচয়ে ২৬ লাখ টাকা ছিনতাই , ৫ ডাকাত গ্রেপ্তার ঢাকায় র্যাব পরিচয়ে ছিনতাই কাকরাইল মোড়ে র্যাব পরিচয়ে ২৬ লাখ টাকার ছিনতাইয়ের ঘটনায় আন্তজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে রমনা মডেল থানার পুলিশ। বৃহস্পতিবার ইসিবি চত্বর ও বংশাল এলাকায় অভিযান চালিয়ে এই গ্রেপ্তার করা হয়। অভিযানে একটি সাদা রঙের মাইক্রোবাস ও আটটি মুঠোফোন জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. সাজ্জাদ হোসেন (৩৫), মো. কবির হোসেন (৫০), মো. শরিফ (২৫), মো. মনির হোসেন (৪০) ও মো. হাবিবুর খন্দকার (৩৮)।
পুলিশ সূত্রে জানা যায়, ৪ ডিসেম্বর দুপুরে ডেমরার মাতুয়াইলের ট্রাসমি কোম্পানি লিমিটেডের ডিএমডি সাইফুল ইসলাম (৩৮) তাঁতীবাজারের রামের গদি নামের একটি স্বর্ণালংকারের দোকান থেকে ২৬ লাখ ১২ হাজার টাকা নিয়ে বাসায় ফিরছিলেন। বংশাল চৌরাস্তা থেকে বাসে ওঠার পর কাকরাইল মোড়ে যান চলাচলে সিগন্যাল পড়ে। তখন ১০-১২ জন লোক নিজেদের র্যাব সদস্য পরিচয় দিয়ে বাসে ওঠে। তাঁদের মধ্যে একজনের গায়ে ‘র্যাব’ লেখা জ্যাকেট, হাতে হাতকড়া ও ওয়্যারলেস সেট ছিল।
তারা যাত্রীদের জানায়, বাসে মামলার এক আসামি রয়েছে। পরে সাইফুল ইসলামকে নামিয়ে একটি মাইক্রোবাসে তুলে নেয়। তাঁর কাছ থেকে টাকাগুলো ছিনিয়ে নিয়ে কিছুক্ষণ পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। সাইফুল ইসলাম এ ঘটনায় রমনা থানায় মামলা করেন।
মামলার ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে এবং ঘটনার সঙ্গে জড়িত আরও সদস্যদের খুঁজছে।
পাকুন্দিয়ায় ধরা পড়ল আন্তঃজেলা চোরচক্রের দুই সদস্য
পাকুন্দিয়ায় ধরা পড়ল আন্তঃজেলা চোরচক্রের দুই সদস্য গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত ৪টার দিকে পৌরসদরের কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় চোরাই কাজে ব্যবহৃত একটি ট্রাক ও কাটার মেশিনও জব্দ করা হয়েছে।
আটককৃতদের পরিচয়:
আটককৃতরা হলেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গৌরিশ্বর গ্রামের আবদুস ছালামের ছেলে শাহাদাত হোসেন (২৬) এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কুন্দখালাসপুর গ্রামের আবদুল হান্নানের ছেলে গোলাম রাব্বানী (৩০)।
ঘটনার বিবরণ:
পুলিশ জানায়, শনিবার রাতে পৌরসদরের মেইন সড়কে টহল দিচ্ছিল পাকুন্দিয়া থানার একটি টহল দল। গরুবোঝাই একটি ট্রাক সন্দেহজনক মনে হলে থামানোর চেষ্টা করা হয়। ট্রাকটি পালানোর চেষ্টা করলে ধাওয়া করে কলেজ রোড থেকে আটক করা হয়। পরবর্তীতে ট্রাকটি তল্লাশি করে চোরাই গরু এবং চুরির কাজে ব্যবহৃত কাটার মেশিন জব্দ করা হয়।
পুলিশের বক্তব্য:
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াৎ হোসেন জানান, আটককৃতরা আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য। চোরাই কাজে ব্যবহৃত ট্রাক, কাটার মেশিন এবং গরু দুটি জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

