আর্জেন্টিনা দলে ফিরলেন মার্তিনেজ, বাইরে রইলেন দিবালা

প্রকাশিত: 10:36 AM, November 6, 2024
ছবি: সংগৃহীত

আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বিশ্বকাপ বাছাইয়ের নভেম্বরের দুই ম্যাচের জন্য ২৮ সদস্যের দল ঘোষণা করেছেন।আর্জেন্টিনা দলে ফিরলেন মার্তিনেজ এই দলে গোলকিপার হিসেবে ফিরেছেন এমিলিয়ানো মার্তিনেজ। তবে আক্রমণভাগ থেকে বাদ পড়েছেন পাওলো দিবালা। প্রথমবারের মতো আর্জেন্টিনা জাতীয় দলে ডাক পেয়েছেন ভ্যালেন্সিয়ার মিডফিল্ডার এনজো বারেনেচিয়া।

দক্ষিণ আমেরিকার আঞ্চলিক বাছাইয়ে আর্জেন্টিনা ১৫ নভেম্বর আসুনসিওনে প্যারাগুয়ের মুখোমুখি হবে। আর্জেন্টিনা দলে ফিরলেন মার্তিনেজ এর চার দিন পর বুয়েনস এইরেসে পেরুর বিপক্ষে খেলবেন লিওনেল মেসিরা।

অক্টোবরে আর্জেন্টিনা ভেনেজুয়েলা ও বলিভিয়ার বিপক্ষে খেললেও এমিলিয়ানো মার্তিনেজ নিষেধাজ্ঞার কারণে অনুপস্থিত ছিলেন। সেপ্টেম্বরে চিলির বিপক্ষে অসদাচরণের জন্য কনমেবল তাঁকে নিষিদ্ধ করেছিল। এবার প্যারাগুয়ে ও পেরুর বিপক্ষে ম্যাচের জন্য তিনি ফিরেছেন। ম্যানচেস্টার ইউনাইটেডের আলেহান্দ্রো গারনাচোও হাঁটুর চোট কাটিয়ে দলে ফিরেছেন।

প্রথমবারের মতো দলে ডাক পাওয়া ২৩ বছর বয়সী বারেনেচিয়া বর্তমানে অ্যাস্টন ভিলা থেকে ধারে ভ্যালেন্সিয়ায় খেলছেন। স্প্যানিশ ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ৭ ম্যাচে ১ গোল করেছেন তিনি।

কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা শীর্ষে রয়েছে, আর দ্বিতীয় স্থানে থাকা কলম্বিয়ার সংগ্রহ ১৯ পয়েন্ট।

ঢাকায় র‍্যাব পরিচয়ে ছিনতাই কাকরাইল মোড়ে র‍্যাব পরিচয়ে ২৬ লাখ টাকার ছিনতাইয়ের ঘটনায় আন্তজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে রমনা মডেল থানার পুলিশ। বৃহস্পতিবার ইসিবি চত্বর ও বংশাল এলাকায় অভিযান চালিয়ে এই গ্রেপ্তার করা হয়। অভিযানে একটি সাদা রঙের মাইক্রোবাস ও আটটি মুঠোফোন জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. সাজ্জাদ হোসেন (৩৫), মো. কবির হোসেন (৫০), মো. শরিফ (২৫), মো. মনির হোসেন (৪০) ও মো. হাবিবুর খন্দকার (৩৮)।

পুলিশ সূত্রে জানা যায়, ৪ ডিসেম্বর দুপুরে ডেমরার মাতুয়াইলের ট্রাসমি কোম্পানি লিমিটেডের ডিএমডি সাইফুল ইসলাম (৩৮) তাঁতীবাজারের রামের গদি নামের একটি স্বর্ণালংকারের দোকান থেকে ২৬ লাখ ১২ হাজার টাকা নিয়ে বাসায় ফিরছিলেন। বংশাল চৌরাস্তা থেকে বাসে ওঠার পর কাকরাইল মোড়ে যান চলাচলে সিগন্যাল পড়ে। তখন ১০-১২ জন লোক নিজেদের র‍্যাব সদস্য পরিচয় দিয়ে বাসে ওঠে। তাঁদের মধ্যে একজনের গায়ে ‘র‍্যাব’ লেখা জ্যাকেট, হাতে হাতকড়া ও ওয়্যারলেস সেট ছিল।

তারা যাত্রীদের জানায়, বাসে মামলার এক আসামি রয়েছে। পরে সাইফুল ইসলামকে নামিয়ে একটি মাইক্রোবাসে তুলে নেয়। তাঁর কাছ থেকে টাকাগুলো ছিনিয়ে নিয়ে কিছুক্ষণ পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। সাইফুল ইসলাম এ ঘটনায় রমনা থানায় মামলা করেন।

মামলার ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে এবং ঘটনার সঙ্গে জড়িত আরও সদস্যদের খুঁজছে।

ঢাকায় র‍্যাব পরিচয়ে ২৬ লাখ টাকা ছিনতাই , ৫ ডাকাত গ্রেপ্তার