
সারা দেশে আগামীকাল সোমবার আবহাওয়া অধিদপ্তর নতুন বার্তা থেকে দিন এবং রাতের তাপমাত্রা হ্রাস পেয়ে শীতের তীব্রতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে আগামী ২৪ ঘণ্টায় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, আর রাতে সামান্য বৃদ্ধি পেতে পারে।
রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তর নতুন বার্তা
পূর্বাভাসে আরও বলা হয়েছে, সোমবার এবং মঙ্গলবার সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। এ সময় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।
সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, তাপমাত্রা আরও কমতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় জানানো হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় বিস্তৃত। মৌসুমী স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
এদিকে, টানা পাঁচ দিন পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হলেও আজ সকাল ৬টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
আগরতলায় বন্ধ রয়েছে বাংলাদেশের ভিসা ও কনস্যুলার সেবা।ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে হামলার পর ভিসা ও কনস্যুলার সেবা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনের দূতালয় প্রধান মো. আল আমীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, “নিরাপত্তার অভাবজনিত পরিস্থিতিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনের ভিসা ও কনস্যুলার সেবা কার্যক্রম বন্ধ থাকবে।”
সোমবার, বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর গ্রেপ্তারের প্রতিবাদে হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি সংগঠন সহকারী হাই কমিশনের সামনে একটি সভা আয়োজন করে। সভা শেষে সংগঠনের ছয়জনের একটি প্রতিনিধি দল স্মারকলিপি জমা দিতে কার্যালয়ে প্রবেশ করে।
বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী, এ সময় বাইরে থাকা কিছু ব্যক্তি বাংলাদেশ সহকারী হাই কমিশন কার্যালয়ে প্রবেশ করে বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলে এবং কার্যালয়ের সাইনবোর্ড ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
পরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ ঘটনাকে “গভীর দুঃখজনক” বলে উল্লেখ করে জানায়, “কূটনৈতিক ও কনস্যুলার স্থাপনাকে কোনো অবস্থাতেই লক্ষ্যবস্তু করা উচিত নয়। সরকার নয়া দিল্লি ও অন্যান্য জায়গায় বাংলাদেশ মিশনগুলোর নিরাপত্তা বাড়িয়েছে।”


