রাজধানীর আজিমপুরে"সাবলেট নারী শিশুচুরি" মেডিকেল স্টাফ কোয়ার্টারের পাশের একটি বাসা থেকে মালামাল চুরি করে আট মাস বয়সী এক শিশুকন্যাকে নিয়ে পালিয়েছে এক নারী। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৫ নভেম্বর) সকালে।
জানা যায়, প্রায় এক সপ্তাহ আগে ফারজানা আক্তারের সঙ্গে বাসে ওই নারীর পরিচয় হয়।রাজধানীর আজিমপুরে"সাবলেট নারী শিশুচুরি" মেডিকেল স্টাফ কোয়ার্টারের পাশের একটি বাসা থেকে মালামাল চুরি করে আট মাস বয়সী এক এরপর বৃহস্পতিবার রাতে ফারজানার বাসায় সাবলেট হিসেবে থাকতে শুরু করেন তিনি। তবে শুক্রবার সকালে কিছু লোক ওই বাসায় এসে বিভিন্ন মালামালসহ শিশুটিকে নিয়ে চলে যান।
ফারজানা আক্তার পিলখানা এলাকার লালবাগ টাওয়ারের পেছনের একটি বাড়িতে তার শিশুকন্যা ও মাকে নিয়ে থাকতেন। তার পরিচিতজনদের মতে, তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত। বাড়ির তত্ত্বাবধায়ক মোহাম্মদ ইসরাফিল জানান, ফারজানা ও তার স্বামী আবু জাফর আগে একসঙ্গে বাসায় থাকতেন। তবে প্রায় পাঁচ মাস আগে পারিবারিক সমস্যা দেখা দিলে আবু জাফর বাসা ছেড়ে চলে যান। এরপর থেকে ফারজানা, তার মা, এবং শিশুকন্যা সেখানে থাকতেন।
বৃহস্পতিবার রাতে ফারজানা একজন অপরিচিত নারীকে বাসায় নিয়ে আসেন, যাকে তিনি সাবলেট হিসেবে পরিচয় করিয়ে দেন। শুক্রবার সকাল সাতটার দিকে শিশুটির নানি বাসা থেকে বের হয়ে যান। এরপর সাড়ে আটটার দিকে কয়েকজন লোক বাজারের ব্যাগ নিয়ে বাসায় প্রবেশ করেন। কিছুক্ষণ পর তত্ত্বাবধায়ক ইসরাফিল চুরির ঘটনা জানতে পারেন। তিনি দেখেন, বাসার আলমারি ও অন্যান্য আসবাবপত্র তছনছ করা হয়েছে। তবে চুরি হওয়া জিনিসপত্র সম্পর্কে তিনি নিশ্চিত নন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফারজানার কাছে সাবলেট হিসেবে ওঠা নারীর মোবাইল নম্বর চাইলে, ফারজানা জানান যে তার মোবাইলও চুরি হয়ে গেছে। ঘটনার কিছুক্ষণ পর ফারজানার স্বামী আবু জাফরকে ওই বাসায় আসতে দেখেন তত্ত্বাবধায়ক।
সাংবাদিকরা ফারজানার সঙ্গে কথা বলার চেষ্টা করলে, তিনি জানিয়ে দেন যে এ বিষয়ে কোনো মন্তব্য করতে চান না।