
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও পৌরসভার সাবেক কমিশনার নজরুল ইসলাম খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে বাজিতপুর বাজার এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নজরুল ইসলাম খোকন বর্তমানে থানার হেফাজতে রয়েছেন এবং আজ বৃহস্পতিবার তাঁকে কিশোরগঞ্জ আদালতে সোপর্দ করা হবে।
প্রসঙ্গত, বাজিতপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র ও সাধারণ জনগণের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলার আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।